‘যে সরকার নিজের কর্মীদেরই…’, DA ইস্যুতে রাজ্যকে তীব্র কটাক্ষ ভূপেন্দ্র যাদবের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ আটকে রাখার অভিযোগে বহুবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময়ে তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারকে। এবার এ বিষয়ে পালটা প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

রাজ্যে এসে সরকারকে (Mamata Banerjee) তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

বুধবার কলকাতায় এসে ডিএ ইস্যু নিয়ে রাজ্য সরকারকে পরোক্ষে কটাক্ষ শানান কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্যের অভিযোগের উত্তরে বিজেপির বক্তব্য, কেন্দ্রের পাঠানো অর্থের যথাযথ হিসেব দেয় না রাজ্য সরকার। এই প্রেক্ষিতেই মন্ত্রী ভূপেন্দ্র যাদব কটাক্ষ করেন, যে সরকার নিজের কর্মীদেরই ন্যায্য পাওনা মেটাতে পারছে না, তারা কেন্দ্রের বিরুদ্ধে কীভাবে বকেয়ার অভিযোগ তোলে?

Bhupendra Yadav took a dig at mamata banerjee on DA issue

কী বললেন মন্ত্রী: উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক। গত কয়েক মাসেও একাধিক বার রাজ্যে এসে সংগঠনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন তিনি। বুধবার কেন্দ্রীয় বাজেট নিয়ে বলতে গিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন মন্ত্রী।

আরও পড়ুন : একঘেয়ে পিঁয়াজকলি খেয়ে বিরক্ত? বানিয়ে ফেলুন মুচমুচে পরোটা, জমে যাবে ডিনারে

ডিএ ইস্যুতে কটাক্ষ: ভূপেন্দ্র যাদব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি নিজের রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধেই আদালতে লড়েছেন। এমন নজির আর কোথাও নেই। তিনি আরও বলেন, দেশের অন্যান্য রাজ্যে সপ্তম বেতন কমিশন কার্যকর হয়ে গেলেও বাংলায় রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশন এবং ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছেন।

আরও পড়ুন : পুরুলিয়া থেকে এবার এক ট্রেনেই দিল্লি, আরও এক সুপারফাস্ট বন্দে ভারতের ঘোষণা, কবে থেকে চালু পরিষেবা?

শীর্ষ আদালতের রায় উদ্ধৃত করেও তিনি বলেন, ডিএ কোনও অনুগ্রহ নয়, তা সরকারি কর্মচারীদের প্রাপ্য। অন্যদিকে এসআইআর মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষ আদালতে সওয়াল করার প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, কর্মীদের স্বার্থে নয়, বরং তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। আর সরকার তাতে হেরেছে। কর্মচারীদের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। এমনকি তিনি এও বলেন, এসআইআরের জন্য নয়, দীর্ঘদিন ডিএ না পাওয়ার হতাশাতেই মৃত্যু হয়েছে সরকারি কর্মীদের।