নির্বাচনের আগে নন্দীগ্রামের জন্য বড় অ্যাকশন কমিশনের! রাতারাতি নেওয়া হল এই পদক্ষেপ

Published on:

Published on:

Election Commission of India is watching many universities, including Jadavpur
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram)কেন্দ্র আবারও শিরোনামে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এবং প্রশাসনিক তৎপরতা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।

নন্দীগ্রামের(Nandigram) নির্বাচনী পর্যবেক্ষককে সরাল কমিশন:

নন্দীগ্রামের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা হিতেশ চৌধুরীকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে। ভোটের আর অল্প সময় বাকি থাকতে এই পরিবর্তন অনেকের কাছেই বিস্ময়কর। তাঁর জায়গায় দায়িত্বভার দেওয়া হয়েছে অখিলেশ সিং-কে। অন্যদিকে, হিতেশ চৌধুরীকে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সহায়ক ভূমিকায় পাঠানো হয়েছে। তবে কেন এই বদল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে নজরদারি আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও এই নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে নন্দীগ্রাম এলাকায় উত্তেজনা ছড়ায় এক বিস্ফোরণ কাণ্ডকে ঘিরে। অভিযোগ, গভীর রাতে এক বিজেপি নেতার বাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ার পর দাউদপুরের নয়নান গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, এই ঘটনায় তৃণমূলের প্রভাবশালী নেতা যোগ রয়েছে।

এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, রাজ্য পুলিশের উপর আস্থা রাখা কঠিন, তাই কেন্দ্রীয় সংস্থা এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত। অন্যদিকে, নন্দীগ্রাম সফর নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

Big action by the commission for Nandigram before the elections

আরও পড়ুন : ভোটের কাজে তুলে নেওয়া হচ্ছে বিপুল বাস! কতদিন দুর্ভোগ পোহাতে হবে নিত্যযাত্রীদের?

অভিযোগ উঠেছে, তিনি এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেছেন এবং তাঁর উপস্থিতিতেই সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল একটি ছবিও প্রকাশ করেছে, যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, নন্দীগ্রাম ততই উত্তপ্ত হয়ে উঠছে। প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি-সবকিছু মিলিয়ে এই কেন্দ্র এখন নজরের কেন্দ্রে।