বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকারের জনপ্রিয় পেনশন প্রকল্প অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত সরকারের গুরুত্বপূর্ণ অটল পেনশন যোজনা (APY) অব্যাহত রাখার অনুমোদন রয়েছে। এর সঙ্গে প্রচার, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য আর্থিক সহায়তা সম্প্রসারণের অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) বিষয়ে বড় ঘোষণা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর, এই বিষয়ে একটি আনুষ্ঠানিক তথ্য জারি করা হয়। যেখানে বলা হয়েছে যে, সরকার এই পেনশন প্রকল্পের মেয়াদ বাড়িয়েছে এবং এটি ২০৩০-৩১ সাল পর্যন্ত চলবে। এর ফলে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধির মতো কার্যক্রমে সরকারি সহায়তা প্রদান বজায় থাকবে।

কবে এটি চালু হয়: জানিয়ে রাখি যে, অটল পেনশন যোজনা (APY) গত ৯ মে, ২০১৫ তারিখে চালু করা হয়েছিল। যার লক্ষ্য ছিল অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বৃদ্ধ বয়সে আয়ের নিরাপত্তা প্রদান করা। সরকারি তথ্য অনুসারে, গত ১৯ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ৮.৬৬ কোটিরও বেশি সদস্য APY-এর অধীনে রেজিস্টার্ড হয়েছেন। এই প্রকল্পটিতে যোগদানের ভিত্তিতে ৬০ বছর বয়সের পরে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পেনশনের গ্যারান্টি প্রদান করে।
আরও পড়ুন: ভারতে না খেললে T20 বিশ্বকাপ থেকে বাদ! বাংলাদেশের দর্পচূর্ণ করে কী জানাল ICC?
এই প্রকল্পের সুবিধা: উল্লেখ্য যে, এই প্রকল্পটি বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং শ্রমিকদের বিশেষ করে গ্রাম ও ছোট শহরে বসবাসকারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুন: এগিয়ে আসছে টুর্নামেন্ট! RCB-RR-কে ডেডলাইন দিল IPL-এর গভর্নিং কাউন্সিল, ব্যাপারটা কী?
এমতাবস্থায়, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সরকার এই প্রকল্প সম্পর্কে জনগণের মধ্যে ক্রমাগত সচেতনতা ছড়িয়ে দেবে এবং এটির সুবিধা সম্পর্কে অবহিত করে প্রকল্পটিকে আরও কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। একই সঙ্গে এই প্রকল্পের ধারাবাহিকতা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখার জন্য সরকার কর্তৃক প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানও অব্যাহত থাকবে।












