ভারতে না খেললে T20 বিশ্বকাপ থেকে বাদ! বাংলাদেশের দর্পচূর্ণ করে কী জানাল ICC?

Published on:

Published on:

What the International Cricket Council told the BCB?
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, T20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) দাবি প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা ICC (International Cricket Council)। মূলত, BCB-র তরফে ভারতের পরিবর্তে অন্য কোনও দেশে T20 বিশ্বকাপের ম্যাচগুলি সম্পন্ন করার লক্ষ্যে ICC-র কাছে অনুরোধ করা হয়েছিল। এমতাবস্থায়, এই প্রস্তাবটি ভোটিংয়ের জন্য রাখা হয়। সেখানে শোচনীয় ফলাফলের সম্মুখীন হয় BCB। ভোট দেওয়া মোট ১৬ টি দেশের মধ্যে ১৪ টি দেশ BCB-র এই দাবির বিরুদ্ধে ভোট দিয়েছে।যেখানে মাত্র ২ টি দেশ পাকিস্তান এবং বাংলাদেশ তাদের সমর্থনে ভোট দিয়েছে।

কী জানিয়েছে ICC (International Cricket Council):

এই আবহে ICC স্পষ্টভাবে BCB-কে তাদের সরকারকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করতে বলেছে। এছাড়াও সতর্ক করা হয়েছে যে, যদি বাংলাদেশ এই দাবিতে অনড় থাকে এবং ভারতে খেলতে অনিচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হবে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যদি, বাংলাদেশ T20 বিশ্বকাপ থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। সামগ্রিকভাবে, ICC বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

What the International Cricket Council told the BCB?

জানিয়ে রাখি যে, বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের IPL চুক্তি বাতিল হওয়ার পর এই বিতর্ক শুরু হয়। BCB আনুষ্ঠানিকভাবে ICC-র কাছে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ করে। BCB তাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করে। এমতাবস্থায়, দীর্ঘ আলোচনার পর এবার BCB-কে কড়া বার্তা দিয়েছে ICC।

আরও পড়ুন: এগিয়ে আসছে টুর্নামেন্ট! RCB-RR-কে ডেডলাইন দিল IPL-এর গভর্নিং কাউন্সিল, ব্যাপারটা কী?

বাংলাদেশ গ্রুপ পরিবর্তনের দাবি জানিয়েছিল: এদিকে, বাংলাদেশ সরকারের চাপের মুখে BCB T20 বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ C-তে রয়েছে। এমতাবস্থায়, বাংলাদেশের কলকাতায় ৩ টি এবং মুম্বাইতে ১ টি ম্যাচ খেলার কথা রয়েছে। বাংলাদেশ চেয়েছিল তাদের গ্রুপ পরিবর্তন করা হোক। এমন পরিস্থিতিতে, বাংলাদেশ গ্রুপ বি তে থাকতে চেয়েছিল। এমনটা হলে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ সম্পন্ন হত।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে সুযোগ পাবে কোন দল? জানলে অবাক হবেন

T20 বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের শিডিউল:
৭ ফেব্রুয়ারি, ২০২৬: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিকেল ৩ টা (ইডেন গার্ডেন্স, কলকাতা)
৯ ফেব্রুয়ারি, ২০২৬: বাংলাদেশ বনাম ইতালি, সকাল ১১ টা (ইডেন গার্ডেন্স কলকাতা)
১৪ ফেব্রুয়ারি, ২০২৬: বাংলাদেশ বনাম ইংল্যান্ড, বিকেল ৩ টা (ইডেন গার্ডেন্স কলকাতা)
১৭ ফেব্রুয়ারি, ২০২৬: বাংলাদেশ বনাম নেপাল, সন্ধ্যা ৭ টা (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)