T20 বিশ্বকাপে বাংলাদেশ না খেললে সুযোগ পাবে কোন দল? জানলে অবাক হবেন

Published on:

Published on:

Will Bangladesh not play in ICC T20 World Cup 2026?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী জোরকদমে চলছে প্রস্তুতি। T20 বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য ১ মাসেরও কম সময় বাকি। যদিও, এই আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ঘিরে নাটকীয়তা শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তাদের দল T20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে আসতে চায় না। পাশাপাশি, তারা ভেন্যু স্থানান্তরের দাবি জানাচ্ছে। তবে, ICC স্পষ্ট করে দিয়েছে যে টুর্নামেন্ট শুরু হওয়ার শেষ মুহূর্তে এমন কোনও পদক্ষেপ নেওয়া হবে না। এদিকে, এখন জানা গেছে যে BCB-কে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যদি পরিস্থিতি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ বাদ পড়তে পারে। এমন পরিস্থিতিতে প্রশ্ন হল যদি বাংলাদেশ সত্যিই বাদ পড়ে, তাহলে কোন দল T20 বিশ্বকাপে সুযোগ পাবে?

T20 বিশ্বকাপে (ICC T20 World Cup 2026) বাংলাদেশ না খেললে সুযোগ পাবে কোন দল?

বাংলাদেশে হামলার সম্মুখীন হিন্দুরা: আসলে, T20 বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি নাটকীয় পরিবেশ তৈরি করতে চাইছে। ICC যখন T20 বিশ্বকাপের সূচি প্রকাশ করে, তখন এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ তাদের লিগ ম্যাচগুলি ভারতে খেলবে এবং তারা তা করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু এর মধ্যেই এমন কিছু ঘটনা ঘটেছে যা পরিস্থিতি বদলে দিয়েছে। বাংলাদেশে এখন চরম অরাজক রিস্থিতি বিরাজ করছে এবং সেখানকার সংখ্যালঘু হিন্দুরা ক্রমাগত হামলার সম্মুখীন হচ্ছেন এবং প্রাণহানিও ঘটছে। এই আবহেই IPL থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমান।

Will Bangladesh not play in ICC T20 World Cup 2026?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ: মুস্তাফিজুর IPL থেকে বাদ পড়তেই ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। BCB ওই বিষয়টিকে সামনে রেখে দাবি করে যে, তাদের খেলোয়াড়দের জন্য ভারত নিরাপদ নয়। কয়েক দফা বৈঠক এবং আলোচনার পর, ICC অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে বাংলাদেশ তাদের ম্যাচগুলি ভারতে খেলবে এবং এক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। এখন, জানা গেছে যে বিষয়টি ২১ জানুয়ারির সমাধান করা হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-র আগে বড় ঘোষণা করলেন সূর্যকুমার যাদব! উচ্ছ্বসিত অনুরাগীরা

বাংলাদেশ না খেললে T20 বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড: এদিকে, ক্রিকইনফোর একটি রিপোর্টে বলা হয়েছে যে, ICC আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে এবং যদি BCB রাজি না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ দল এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এমনটা হলে স্কটল্যান্ড T20 বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। উল্লেখ্য যে, T20 বিশ্বকাপে কোন দল খেলবে তা বেশ কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে নির্ধারণ করা হয়। যার মধ্যে ICC র‍্যাঙ্কিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ICC র‍্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে স্কটল্যান্ড বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পাবে এবং একই গ্রুপে তাদের ম্যাচ খেলবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: কিনতে চান পছন্দের গাড়ি? সবথেকে কম সুদে কার লোন দিচ্ছে এই ৪ সরকারি ব্যাঙ্ক

গ্রুপ পরিবর্তনের দাবি জানিয়েছে BCB: জানিয়ে রাখি যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের গ্রুপ পরিবর্তন করে গ্রুপ B-তে স্থানান্তরের দাবি জানিয়েছে। কিন্তু, ইতিমধ্যেই সেখানে থাকা আয়ারল্যান্ড তাদের গ্রুপ পরিবর্তন করতে অনিচ্ছা প্রকাশ করেছে। তাই, এটি সম্ভব হবে না। T20 বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশকে তাদের প্রথম ম্যাচটি খেলতে হবে টুর্নামেন্টের প্রথম দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি। ওই দিন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যা কলকাতায় সম্পন্ন হবে। এর অর্থ হল ওই ম্যাচের আগে আর বেশি দিন বাকি নেই। আর সেই কারণেই ICC যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে, বাংলাদেশ যদি তাদের দাবিতে অটল থাকে, তাহলে ICC-র কাছে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে অন্তর্ভুক্ত করা ছাড়া আর কোনও বিকল্প থাকবে না। আর এমনটা হলে সেটি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।