বাংলা হান্ট ডেস্ক: বেশিরভাগ মানুষই নিজের একটা গাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন। এমতাবস্থায় অনেকেই, ব্যাঙ্ক থেকে কার লোন (Car Loan) নিয়ে পছন্দের গাড়ি কিনে বাড়িতে আনেন। কার লোনের ক্ষেত্রে,কম ডাউন পেমেন্ট দিয়ে প্রতি মাসে এমিএর মাধ্যমে গাড়ির দাম পরিশোধ করার সুযোগ থাকে। যদি আপনিও কার লোনের নেওয়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই প্রতিবেদনে আমরা এমন ৪ টি সরকারি ব্যাঙ্কের কার লোনের বিষয়ে জানাবো যেগুলিতে সুদের হার অত্যন্ত কম।
সবথেকে কম সুদে কার লোন দিচ্ছে এই ৪ সরকারি ব্যাঙ্ক:
১. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার লোন: প্রথমেই আমরা জানাবো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার লোনের প্রসঙ্গে। এই ব্যাঙ্কে কার লোনের সুদের হার ৭.৫০ শতাংশ থেকে শুরু হয়। তবে, গ্রাহকদের ক্রেডিট স্কোর, ঋণের পরিমাণ এবং যোগ্যতার ওপর নির্ভর করে এই সুদের হার পরিবর্তিত হতে পারে।

২. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের কার লোন: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও তার গ্রাহকদের কম সুদের হারে কার লোন প্রদান করে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের কার লোনের সুদের হার ৭.৬০ শতাংশ থেকে শুরু হয়। এক্ষেত্রেও গ্রাহকদের ক্রেডিট স্কোর, ঋণের পরিমাণ এবং যোগ্যতার ওপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হতে পারে।
আরও পড়ুন: ২০ দিনে ১০৫ শতাংশ বৃদ্ধি! এই কোম্পানির শেয়ারে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
৩. ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার লোন: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার লোনের বিষয়ে জানাতে গেলে বলতে হয় এই ব্যাঙ্ক তার গ্রাহকদের ৭.৬০ শতাংশ সুদের হার থেকে কার লোন প্রদান করে। তাই, এই ব্যাঙ্কটিও কার লোন নেওয়ার ক্ষেত্রে অন্যতম ভালো বিকল্প হতে পারে।
আরও পড়ুন: পিছিয়ে পড়ল আমেরিকা-চিনও! গোটা বিশ্বকে চমকে দিয়ে এই তালিকায় বাজিমাত ভারতের
৪. কানাড়া ব্যাঙ্কের কার লোন: কানাড়া ব্যাঙ্কে কার লোনের সুদের হার ৭.৬৯৫ শতাংশ থেকে শুরু হয়।গ্রাহকদের ক্রেডিট স্কোর এবং ঋণের পরিমাণ এবং যোগ্যতার ওপর নির্ভর করে সুদের হার পরিবর্তিত হয়। এছাড়াও, ব্যাঙ্কগুলি গ্রাহকদের আয়ের ওপর ভিত্তি করেও সুদের হার নির্ধারণ করে।












