২০ দিনে ১০৫ শতাংশ বৃদ্ধি! এই কোম্পানির শেয়ারে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের বিশেষভাবে আকৃষ্ট করেছে স্টারলাইনপস এন্টারপ্রাইজেস লিমিটেডের স্টক। এই শেয়ারের দাম বর্তমানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই কোম্পানির শেয়ারের দাম ধারাবাহিকভাবে ৫ শতাংশের আপার সার্কিটে পৌঁছেছে। মঙ্গলবার, শেয়ারের দাম ৬.২৪ টাকায় পৌঁছেছে। গত ৫ দিন ধরে লাগাতার আপার সার্কিটের, শেয়ারটি এখনও পর্যন্ত ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, মাত্র ১ মাসে, অর্থাৎ প্রায় ২০ টি ট্রেডিং দিনে, শেয়ারটি ১০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে, শেয়ারটির দাম ৩ টাকা থেকে বেড়ে বর্তমান দামে পৌঁছেছে। আর সেই কারণেই এই শেয়ার বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে।

শেয়ার বাজারে (Share Market) উত্থান এই স্টকে:

উত্থানের কারণ: জানিয়ে রাখি যে, স্টারলাইনপস এন্টারপ্রাইজেস লিমিটেডের শেয়ারে উত্থানের নেপথ্যে সবচেয়ে বড় কারণ কোম্পানির বোর্ড মিটিংয়ের ঘোষণা বলে অনুমান করা হচ্ছে। স্টারলাইনপস এন্টারপ্রাইজেসের বোর্ড মিটিং আগামী শনিবার অর্থাৎ ২৪ জানুয়ারি, ২০২৬, দুপুর ১:০০ টায় সুরাটে তাদের রেজিস্ট্রার্ড অফিসে সম্পন্ন হবে। ওই বৈঠকে, কোম্পানিটি অথরাইজড শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি থেকে শুরু করে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের অবজেক্ট ক্লজ পরিবর্তন এবং ফান্ড সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি বিবেচনা করবে। কোম্পানিটি অগ্রাধিকার ভিত্তিতে প্রোমোটার বা নন-প্রমোটারদের ইক্যুইটি শেয়ার বা কনভার্টিবল ওয়ারেন্ট জারি করতে পারে। যার জন্য শেয়ার হোল্ডারদের অনুমোদন নেওয়া হবে।

This stock increased 105 percent in share market 20 days.

এছাড়াও, বোর্ড মিটিংয়ে এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ের (EGM) তারিখ, সময়, স্থান এবং ভোটদান প্রক্রিয়া তদারকির জন্য একজন স্ক্রুটিনাইজার নিয়োগের বিষয়েও সিদ্ধান্ত নেবে। এমতাবস্থায়, বাজার অনুমান করছে যে এই কোম্পানির ফান্ড সংগ্রহ এবং ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদিত হলে আগামী মাসগুলিতে কোম্পানির শেয়ারের দাম আরও বাড়বে। এই কারণেই খুচরো বিনিয়োগকারীরা শেয়ারটির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ দেখাচ্ছেন।

আরও পড়ুন: পিছিয়ে পড়ল আমেরিকা-চিনও! গোটা বিশ্বকে চমকে দিয়ে এই তালিকায় বাজিমাত ভারতের

কোম্পানির ব্যবসা: জানিয়ে রাখি যে, স্টারলাইনপস এন্টারপ্রাইজেস ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সুরাটে স্থিত এই কোম্পানিটি হিরে এবং গয়নার পাইকারি এবং খুচরো ব্যবসায় নিযুক্ত। কোম্পানিটি দেশের ভেতর থেকে তার পণ্য সংগ্রহ করে এবং গুজরাটের উৎপাদক, পাইকারী বিক্রেতা এবং খুচরো বিক্রেতাদের কাছে সরবরাহ করে।

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসের শেষ সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুন এখনই

উল্লেখ্য যে, ২০২৫ অর্থবর্ষে সালে, কোম্পানিটি ৭৩.৩৫ কোটি টাকা আয় এবং ৬.৫৭ কোটি টাকার নিট মুনাফা রিপোর্ট করেছে। কোম্পানিতে প্রোমোটারদের ৩৬.১৫ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৬৩.৮৫ শতাংশ শেয়ার পাবলিকের কাছে রয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।