সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসের শেষ সপ্তাহে টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, জানুন এখনই

Published on:

Published on:

Bank Closed for 4 consecutive days in the last week of January.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও বড় কাজ বাকি থাকে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, জানুয়ারির শেষ সপ্তাহে দুর্ভোগের সম্মুখীন হতে পারেন গ্রাহকেরা। মূলত, ছুটির দিন এবং দেশব্যাপী ধর্মঘটের কারণে ব্যাঙ্কের শাখাগুলি টানা কয়েক দিন বন্ধ (Bank Closed) থাকবে। এমতাবস্থায়, টাকা তোলা থেকে শুরু করে চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট এবং ঋণ সংক্রান্ত কাজে সমস্যা হতে পারে। এদিকে, ব্যাঙ্ক ইউনিয়নগুলি ইতিমধ্যেই গ্রাহকদের অসুবিধা এড়াতে প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজগুলি সময়মতো সম্পন্ন করার জন্য আবেদন করেছে। তথ্য অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি অর্থাৎ শুক্রবার ব্যাঙ্ক যথারীতি খোলা থাকলেও এর পরে, টানা ছুটি এবং ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং কাজ বন্ধ থাকবে।

ব্যাঙ্ক গ্রাহকদের (Bank Closed) হতে হবে সতর্ক:

জানিয়ে রাখি যে, আগামী ২৪ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ঠিক তার পরের দিন অর্থাৎ ২৫ জানুয়ারি রবিবারের কারণেও বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিকে, ২৬ জানুয়ারি হল প্রজাতন্ত্র দিবস। সেইদিনও বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই দীর্ঘ ছুটির পরে আগামী ২৭ জানুয়ারি ধর্মঘটের কারণে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই দেশব্যাপী ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘটের জন্য নির্ধারিত হয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। এর ফলে সরকারি ও বেসরকারি উভয় সেক্টরের ব্যাঙ্কই বন্ধ থাকতে পারে। অর্থাৎ, একদম আগামী ২৮ জানুয়ারি ব্যাঙ্ক খুলবে।

Bank Closed for 4 consecutive days in the last week of January.

টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক: এমতাবস্থায়, টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ফলে প্রভাবিত হবেন গ্রাহকেরাও। এই সময়ের মধ্যে বিভিন্ন ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ বন্ধ হবে। তবে, UPI থেকে শুরু করে, নেট ব্যাঙ্কিং এবং ATM-এর মতো ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি সচল থাকলেও, ব্রাঞ্চ সম্পর্কিত কাজ প্রভাবিত হবে।

আরও পড়ুন: ইচ্ছে থাকলেও নেই উপায়! অবসর নিতে বাধ্য হলেন সাইনা নেহওয়াল, কেন এমন সিদ্ধান্ত?

এদিকে, ইতিমধ্যেই ব্যাঙ্ক ইউনিয়নগুলি জানিয়েছে যে, তাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ার জন্য এই ধর্মঘট পালিত হচ্ছে। ইউনিয়নগুলির প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সপ্তাহে ৫ দিন ব্যাঙ্কিং পরিষেবা বাস্তবায়ন। ব্যাঙ্ক কর্মীরা চান ব্যাঙ্কগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করুক এবং মাসের প্রত্যেক শনিবার ছুটি ঘোষণা করুক। বর্তমানে, শুধুমাত্র দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি থাকে।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে কোন ৪ খেলোয়াড় জায়গা পাবেন না টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে? তালিকায় রয়েছে এই নামটিও

এখনও বাস্তবায়িত হয়নি দাবি: অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন (AIBOC) অনুসারে, ২০২৪ সালের মার্চ মাসে বেতন সংশোধন চুক্তির সময় এই বিষয়টিতে সম্মতি মিলেছিল। কিন্তু এটি এখনও বাস্তবায়িত হয়নি। সরকার এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর ইউনিয়নগুলি ধর্মঘটের পথ বেছে নিয়েছে। ব্যাঙ্ক ম্যানেজমেন্ট এবং কর্মচারী সংগঠনগুলি গ্রাহকদের কাছে আবেদন করেছে যে, তাদের প্রয়োজনীয় কাজকর্ম আগামী ২৩ জানুয়ারির মধ্যে সম্পন্ন করাই শ্রেয়। যাতে পরে কোনও সমস্যা না হয়।