বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপের (Men’s T20 World Cup) জন্য ভারতীয় দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলটি যথেষ্ট শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, যেহেতু প্লেয়িং ইলেভেনে মাত্র ১১ জন খেলোয়াড় সুযোগ পাবেন সেই কারণে এবং ফলস্বরূপ, একাধিক খেলোয়াড়কে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হবে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন ৪ জন খেলোয়াড়ের প্রসঙ্গে জানাবো যাঁরা হয়তো T20 বিশ্বকাপে প্লেয়িং ইলেভেনে নাও স্থান পেতে পারেন।
শুরু হয়ে গিয়েছে T20 বিশ্বকাপের (Men’s T20 World Cup) কাউন্টডাউন:
১. ঈশান কিষাণ: প্রথমেই জানাতে হয় ঈশান কিষাণ সম্পর্কে। তিনি একজন দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটার হলেও, টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনের প্লেয়িং ইলেভেনে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সম্প্রতি মিডল অর্ডার এবং ওপেনিং উভয় পজিশনেই স্যামসন নিজেকে প্রমাণ করেছেন। তাছাড়া, অভিষেক শর্মা এবং সূর্যকুমার যাদবের মতো খেলোয়াড়রা টপ অর্ডারে থাকায়, ঈশানের দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে।

২. রিঙ্কু সিং: টিম ইন্ডিয়ার একজন দুর্ধর্ষ ফিনিশিং ব্যাটার হলেন রিঙ্কু সিং। তিনি লোয়ার মিডল অর্ডারে যথেষ্ট শক্তিশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।
তবে, ভারতীয় ক্রিকেট দলে, এই ভূমিকার ক্ষেত্রে শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া রয়েছে। যাঁরা বল হাতেও অসাধারণ। ফলস্বরূপ, রিঙ্কুকে হয়তো প্লেয়িং ইলেভেনের বাইরে থাকতে হয়। তবে, যদি একজন ব্যাটারকে বেশি খেলানো হয় সেক্ষেত্রে রিঙ্কু সিং শিবম দুবের স্থলাভিষিক্ত হতে পারেন।
আরও পড়ুন: ১ বছরে মিলেছে ৪০০ শতাংশ রিটার্ন! এবার বোনাস শেয়ারের ঘোষণা করল এই কোম্পানি
৩. ওয়াশিংটন সুন্দর: জানিয়ে রাখি যে, ওয়াশিংটন সুন্দর একজন দুর্দান্ত অলরাউন্ডার। কিন্তু কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল ভারতীয় দলের স্পিন বিভাগে প্রায় নিশ্চিত জায়গা। বরুণ চক্রবর্তীর মিস্ট্রি ফ্যাক্টরও তাঁকে সুন্দরের চেয়ে এগিয়ে রেখেছে। তাই, ফলে অক্ষর এবং সুন্দর দু’জনকেই দলে একসঙ্গে খেলানো কঠিন বলে মনে হচ্ছে। জানিয়ে রাখি যে, ওয়াশিংটন সুন্দরের সম্প্রতি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাই, T20 বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের সম্ভাবনাও কম।
আরও পড়ুন: মাত্র ৪৬ বছর বয়সেই বিরাট নজির! কলকাতা জাদুঘরের সর্বকনিষ্ঠ ডিরেক্টর হলেন সায়ন ভট্টাচার্য
৪. হর্ষিত রানা: টিম ইন্ডিয়ার একজন উদীয়মান ফাস্ট বোলার হলেন হর্ষিত রানা। কিন্তু, যখন দলে জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের মতো অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ বোলার রয়েছেন তখন হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবেকে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে কোনও প্রধান বোলার যদি চোটের সম্মুখীন হন সেক্ষেত্রে হর্ষিত রানা সুযোগ পেতে পারেন।
















