বাংলা হান্ট ডেস্ক: বোনাস শেয়ারের (Share Market) প্রতি আকৃষ্ট বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার LKP ফাইন্যান্স লিমিটেড কোম্পানিটি ৪ টি শেয়ার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, গত এক বছরে কোম্পানির শেয়ারের দাম ৪০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
বোনাস শেয়ারের (Share Market) ঘোষণা করল এই কোম্পানি:
প্রতি ১ টি শেয়ারের জন্য ৪ টি করে বোনাস শেয়ার দেওয়া হবে: সোমবার অর্থাৎ ১৯ জানুয়ারি কোম্পানিটি এক্সচেঞ্জকে জানিয়েছে যে, তারা ১০ টাকা ফেস ভ্যালুর প্রতি ১ টি শেয়ারের জন্য ৪ টি শেয়ার বোনাস উপলব্ধ করবে। কোম্পানিটি প্রথমবারের মতো তার বিনিয়োগকারীদের বোনাস শেয়ার প্রদান করছে। উল্লেখ্য যে, বোনাস শেয়ারের রেকর্ড তারিখ সোমবার ঘোষণা করা হয়নি।

৬ মাসে টাকা দ্বিগুণ হয়েছে: সোমবার বাজার বন্ধের সময় LKP ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দাম ২.৭৭ শতাংশ বেড়ে ১,০৯৬.৪০ টাকা হয়েছে। গত মাসে LKP ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দাম ২৪ শতাংশ বেড়েছে। এদিকে, গত ৩ মাসে কোম্পানির শেয়ারের দাম ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ৬ মাসে পজিশনাল বিনিয়োগকারীরা ১১৮ শতাংশ লাভ করেছেন। যার ফলে ওই বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এদিকে, বিগত ১ বছরে LKP ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দাম ৪১৮ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: মাত্র ৪৬ বছর বয়সেই বিরাট নজির! কলকাতা জাদুঘরের সর্বকনিষ্ঠ ডিরেক্টর হলেন সায়ন ভট্টাচার্য
কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ১,১৭৯.৮০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ২০৫.৮২ টাকা। সংস্থাটির মার্কেট ক্যাপ হল ১,৬৮৯.৭০ কোটি টাকা। গত ৩ বছরে LKP ফাইন্যান্সের শেয়ার ১,২১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: Blinkit-Swiggy-র বাড়ল চিন্তা! এখনও কেউ যা করতে পারেনি কুইক কমার্সে সেটাই করে দেখালেন আম্বানি
সর্বশেষ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল ২০২৩ সালে: বোনাস শেয়ার সরবরাহকারী কোম্পানি LKP ফাইন্যান্স লিমিটেড সর্বশেষ ২০২৩ সালে ডিডিডেন্ড প্রদান করেছিল। সেই সময় কোম্পানিটি প্রথমবারের মতো প্রতি শেয়ারে ১ টাকা ডিভিডেন্ড দিয়েছিল। দ্বিতীয়বারের মতো কোম্পানিটি প্রতি শেয়ারে ৩ টাকা ডিভিডেন্ড দেয়।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












