নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20-র আগে বড় ঘোষণা করলেন সূর্যকুমার যাদব! উচ্ছ্বসিত অনুরাগীরা

Published on:

Published on:

Suryakumar Yadav made big announcement before first T20.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ODI সিরিজের পর টিম ইন্ডিয়ায় এবার T20 সিরিজে মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ডের। এই আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি সম্পন্ন হবে আগামী ২১ জানুয়ারি। ওই ম্যাচের আগে বড় ঘোষণা করেছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। মূলত, প্রায় ২৬ মাস পর ভারতের এই তারকা খেলোয়াড় ফের T20 ক্রিকেটে এন্ট্রি নিতে চলেছেন।

কী জানিয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav):

অভিষেক শর্মার সঙ্গে ইনিংস শুরু করবেন সঞ্জু স্যামসন: জানিয়ে রাখি যে, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের T20 আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি আগামী ২১ জানুয়ারি নাগপুরে সম্পন্ন হবে। BCCI অনেক আগেই দল ঘোষণা করেছে। যেখানে দলে ২ জন উইকেটরক্ষক-ব্যাটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন এবং ঈশান কিষাণ। এটি ইতিমধ্যেই জানা ছিল যে, সঞ্জু দলের উইকেটরক্ষকের ভূমিকার ক্ষেত্রে প্রথম পছন্দ হবেন। তবে, সিরিজ শুরু হওয়ার আগেই, তিলক ভার্মা প্রথম ৩ টি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। যার ফলে ঈশান কিষাণ সুযোগ পাবেন।

Suryakumar Yadav made big announcement before first T20.

৩ নম্বরে খেলার সুযোগ পাবেন ঈশান কিষাণ: উল্লেখ্য যে, ঈশান কিষাণ একজন ওপেনার। তবে, T20-তে কখনও কখনও ৩ নম্বর ব্যাটারকে ওপেনারের মতো খেলতে হয়। এমতাবস্থায়, ম্যাচের একদিন আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, অধিনায়ক সূর্যকুমার যাদব এক প্রশ্নের উত্তরে স্পষ্ট করে দিয়েছেন যে ঈশান কিষাণকে ৩ নম্বরে ব্যাট করতে দেখা যাবে। অর্থাৎ সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেনিং জুটি হিসেবে মাঠে নামবেন। এরপর ঈশান ৩ নম্বরে নামবেন। এদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে ৪ নম্বরে ব্যাট করবেন। তারপরে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া।

আরও পড়ুন: কিনতে চান পছন্দের গাড়ি? সবথেকে কম সুদে কার লোন দিচ্ছে এই ৪ সরকারি ব্যাঙ্ক

২০২১ সালে অভিষেক হয়: জানিয়ে রাখি যে, ২০২১ সালের ১৪ মার্চ আহমেদাবাদের ঐতিহাসিক মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় ঈশান কিষাণের। তবে, তিনি বেশিদিন ধারাবাহিকভাবে খেলতে পারেননি। ঈশান তাঁর শেষ T20 আন্তর্জাতিক ম্যাচটি ২০২৩ সালের ২৮ নভেম্বর খেলেছিলেন। তারপর তিনি দল থেকে বাদ পড়েন। যদিও, ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শনের পর, তিনি আবার ফিরে এসেছেন। ঈশান কেবল ভারত বনাম নিউজিল্যান্ড T20 সিরিজের অংশ নন, বরং আসন্ন T20 বিশ্বকাপের জন্যও তিনি নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ২০ দিনে ১০৫ শতাংশ বৃদ্ধি! এই কোম্পানির শেয়ারে রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

ঈশান কিষাণের T20 আন্তর্জাতিক পারফরম্যান্স: উল্লেখ্য যে, ঈশান কিষাণ এখনও পর্যন্ত ৩২ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭৯৬ রান করেছেন। যেখানে তিনি ৬ টি হাফ সেঞ্চুরি করেছেন। ঈশানের এভারেজ হল ২৫.৬৭। কিন্তু, তিনি ব্যাটিং করেন ১২৪.৩৭ স্ট্রাইক রেটে। T20-তে এভারেজের তুলনায় স্ট্রাইক রেট একজন ব্যাটার কত দ্রুত রান করেন তা নির্ধারণের মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়। কিষাণ এই ক্ষেত্রে দুরন্ত দক্ষতা প্রদর্শন করেছেন। এমতাবস্থায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে তিনি কেমন পারফরম্যান্স প্রদর্শন করেন তা প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।