১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? অন্নপূর্ণার ৩,০০০ টাকা কবে পাবেন, জানিয়ে দিল সরকার

Published on:

Published on:

Big updates for Annapurna Yojana applicants after July 10th
Follow

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে ১০ জুলাইয়ের পর যাঁরা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, তাঁদের কবে থেকে আর্থিক সুবিধা দেওয়া হবে, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার সেই প্রশ্নেরই উত্তর মিলল নবান্ন থেকে। আবেদনপত্র যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দিষ্ট সময়সীমা জানিয়ে দিল রাজ্য সরকার।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) বড় আপডেট

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানান, অগস্ট মাসে প্রকল্পের আওতায় থাকা ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অর্থ পৌঁছবে। ফলে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় থাকা বিপুল সংখ্যক উপভোক্তা চলতি মাসে সরকারি সহায়তা পেতে চলেছেন। কিন্তু নতুন আবেদনকারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা। ১০ জুলাইয়ের পর জমা দেওয়া ফর্মগুলির ক্ষেত্রে এখনও কয়েকটি প্রশাসনিক ধাপ বাকি রয়েছে।

কোনও আবেদন পাওয়ার পর সেটি সরাসরি অনুমোদন করা হচ্ছে না। প্রথমে সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে, তারপর নথিপত্র ও যোগ্যতা যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই নতুন উপভোক্তাদের তালিকায় নাম যুক্ত হবে।

১০ জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠানো হবে, এর উত্তরে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু বলেন, “আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এরপর যাচাই (ভেরিফিকেশন) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।”

অন্নপূর্ণা যোজনায় ফর্ম যাচাইয়ের সময় সব আবেদন অনুমোদন পায়নি। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ আবেদনকারীর নাম ভেরিফিকেশন পর্যায়েই বাদ পড়েছে। তবে বাতিল হওয়া আবেদনকারীদের জন্য দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Big updates for Annapurna Yojana applicants after July 10th

আরও পড়ুন : সন্তান নেওয়ার ক্ষেত্রেও এবার নিয়ম? দু’য়ের বেশি সন্তান ঠেকাতে স্বাস্থ্যদপ্তরের বড় পরিকল্পনা

উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে নতুন আবেদনকারীদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। রাজ্যের দেওয়া সময়সীমা অনুযায়ী, ১০ জুলাইয়ের পর আবেদন করা মহিলাদের সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।