Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - বদলে যাচ্ছে বাংলার সরকারি চিহ্ন! ‘বিশ্ব বাংলা’ লোগো সরাচ্ছে নতুন সরকার, ফিরছে অশোকস্তম্ভ

বদলে যাচ্ছে বাংলার সরকারি চিহ্ন! ‘বিশ্ব বাংলা’ লোগো সরাচ্ছে নতুন সরকার, ফিরছে অশোকস্তম্ভ

Debapriya

Published on: May 18, 2026

Debapriya

Published on: May 18, 2026

Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সরকার বদলের পর এবার বাংলার সরকারি পরিচয়েও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ধীরে ধীরে সরকারি অফিস, ওয়েবসাইট এবং বিভিন্ন সরকারি জায়গা থেকে সরানো হচ্ছে ‘বিশ্ব বাংলা’ লোগো (Biswa Bangla Logo)। তার বদলে ব্যবহার করা হচ্ছে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা এই লোগো সরানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

KPS Admission 2026
SNU Admission 2026

বিশ্ব বাংলা লোগো (Biswa Bangla Logo) বদল

ইতিমধ্যেই সল্টলেক স্টেডিয়াম থেকে বড় ‘বিশ্ব বাংলা’ লোগো (Biswa Bangla Logo) খুলে ফেলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও এই লোগো সরানোর কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে এখন সরকারি কাজে অশোকস্তম্ভ ব্যবহার করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ‘বিশ্ব বাংলা’ লোগো রাজ্য সরকারের অন্যতম পরিচিত প্রতীক হয়ে উঠেছিল। এবার নতুন বিজেপি সরকার সেই জায়গায় জাতীয় প্রতীককে সামনে আনছে।

রাজ্য সরকারের ‘এগিয়ে বাংলা’ পোর্টাল থেকেও সরানো হয়েছে ‘বিশ্ব বাংলা’ লোগো (Biswa Bangla Logo)। সেখানে এখন অশোকস্তম্ভ ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, ওয়েবসাইটের ডিজাইনেও এসেছে বদল। আগে যেখানে নীল-সাদা রঙ বেশি ছিল, এখন সেখানে গেরুয়া রঙের ব্যবহার বেড়েছে। নতুন পোর্টালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও দেওয়া হয়েছে।

২০১৩ সালে তৈরি হয়েছিল ‘বিশ্ব বাংলা’ (Biswa Bangla Logo) ব্র্যান্ড। বাংলার সংস্কৃতি, পর্যটন, হস্তশিল্প এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই ব্র্যান্ড চালু করা হয়েছিল। বাংলা অক্ষর ‘ব’ দিয়ে তৈরি হয়েছিল এই লোগো। পরে ধীরে ধীরে সরকারি প্রকল্প, ওয়েবসাইট, নথি এবং শহরের বিভিন্ন সাজসজ্জার কাজেও এই লোগো ব্যবহার হতে শুরু করে। বিজেপি নেতৃত্বের দাবি, কোনও ব্যক্তির তৈরি লোগো রাজ্যের সরকারি পরিচয় হতে পারে না। তাদের মতে, সরকারি ব্যবহারের জন্য জাতীয় প্রতীকই সবচেয়ে উপযুক্ত। সেই কারণেই অশোকস্তম্ভকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় এই লোগো নিয়ে নানা গুজবও ছড়িয়েছে। কেউ কেউ দাবি করছেন, এই লোগো ব্যবহারের মাধ্যমে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়্যালটি পেতেন। তবে এই দাবি আগেই খারিজ করা হয়েছিল। ২০১৭ সালে বিজেপি নেতা মুকুল রায় লোগোর মালিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ উড়িয়ে দেন।

Indrajit Kundu | ইন্দ্রজিৎ's Video on X

আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের বড় স্বস্তি! সরকারি চাকরির পরীক্ষায় বড় ঘোষণা রাজ্য সরকারের

বিধানসভায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনিই এই লোগো (Biswa Bangla Logo) এঁকেছিলেন এবং কোনও রয়্যালটি ছাড়াই সরকারকে ব্যবহার করতে দিয়েছিলেন। প্রায় ১৩ বছর ধরে ‘বিশ্ব বাংলা’ রাজ্যের প্রশাসনিক পরিচয়ের অংশ ছিল। কিন্তু সরকার বদলের পর এখন সেই প্রতীকের ব্যবহার দ্রুত কমছে। রাজনৈতিক মহলের মতে, এটা শুধু লোগো বদল নয়, বাংলার রাজনৈতিক পরিচয়েরও বড় পরিবর্তনের ইঙ্গিত।

Related Stories

View All
Indian Railways puja specials for Digha and Puri here ss the schedule

পুজোয় দিঘা-পুরী যান আরামে, ৩ জোড়া স্পেশাল ট্রেন চালাবে রেল

Hilsa Fish at dirt-cheap prices which markets have it

বাজারে ‘দিঘার ইলিশ’এর নামে কী বিকোচ্ছে! দাম দিয়ে কেনার আগে জানুন আসল সত্যি

Suvendu Adhikari issues stern message regarding the 60,000-rupee issue

এই প্রকল্পের ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে? এবার ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

South Bengal Weather

শনিতে আরও বৃষ্টি বাড়বে? দক্ষিণবঙ্গের কোন কোন জেলা আজ ভিজবে দেখে নিন আবহাওয়ার খবর

Breaking News

View All
Indian Railways Sitalkuchi and Sitai to be connected by rail

রেল মানচিত্রে এবার শীতলখুচি–সিতাই, মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা

September 26, 2026
CM Suvendu Adhikari announces multiple projects from Burdwan

আগামী ৬ মাসে ৩৪৫০০ টাকা পাবেন গ্যারেন্টি! বর্ধমান থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

September 26, 2026
More than 2.73 Crores GenZ voters added after SIR 2025 says ECI

ভোটার তালিকায় নতুন নাম তোলা বন্ধ নয়! SIR-এর পর জুড়েছে ২.৭৩ ‘কোটি GenZ’র নাম, জানাল ECI

September 26, 2026

কাঁধে গম্ভীরের ভরসার হাত! দুটি বিশ্বরেকর্ড গড়তে মাঠে নামবেন রোহিত শর্মা

September 26, 2026
BJP Shamik Bhattacharya said Gyanesh Kumar should be given Padmabhushan

‘জ্ঞানেশ কুমারকে তো পদ্মভূষণ দেওয়া উচিত’, গ্রেফতারের দাবির পাল্টা প্রশংসায় ভরালেন শমীক

September 26, 2026
BJP Dilip Ghosh on Gyanesh Kumar Issue

‘ইস্যু তুলে বাঁচার প্রমাণ, উৎপাত করে দেশ বদনামের চেষ্টা…’ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ ঘোষ

September 26, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য