বিজেপির বাকি ৩৯ আসনে কারা? দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে

Published on:

Published on:

BJP-led Mahayuti Wins Big Before Maharashtra Civic Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে বাকি থাকা ৩৯টি আসনে প্রার্থী ঘোষণা নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বিজেপির (BJP) অন্দরের আলোচনা। ইতিমধ্যেই প্রকাশিত তালিকা ঘিরে কর্মীদের একাংশের অসন্তোষ সামনে আসায়, এবার আরও সতর্ক হয়ে সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, এই নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনা শুরু হয়েছে। আজ এই নিয়ে বৈঠক হওয়ার কথা।

আরএসএস নেতৃত্ব এবং বিজেপি (BJP) নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শমিক ভট্টাচার্য

জানা গিয়েছে, প্রথমে আরএসএস নেতৃত্ব এবং বিজেপির (BJP) পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন শমীক ভট্টাচার্য। এই তালিকায় রয়েছেন ভূপেন্দ্র যাদব এবং অমিত মালব্য। এরপর রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে জেপি নাড্ডার বাসভবনে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় (BJP) সূত্রে খবর, এবারের প্রার্থী বাছাইয়ে শুধুমাত্র সংগঠনের বিভিন্ন স্তরের মতামত নয়, কেন্দ্রীয় সমীক্ষকদের অভ্যন্তরীণ রিপোর্টকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একাধিক আসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের মতামতই প্রাধান্য পাচ্ছে। এর পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে, ইতিমধ্যেই প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে বিভিন্ন জায়গায় কর্মীদের মধ্যে অসন্তোষ। সেই অসন্তোষ যাতে দলের সামগ্রিক ঐক্যে প্রভাব না ফেলে, সে দিকেই নজর রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব।

উল্লেখ্য, বিজেপি (BJP) ইতিমধ্যেই প্রথম দফায় ১৪২ জন এবং দ্বিতীয় দফায় ১৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে এই তালিকায় একাধিক আসনে বড়সড় রদবদল দেখা গিয়েছে, যেমনটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও হয়েছে। অনেক আসনেই নতুন মুখ আনা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে যেমন জল্পনা চলছে, তেমনই দলের অন্দরেও চাপানউতোর অব্যাহত।

BJP candidate list for West Bengal Assembly Election.

আরও পড়ুনঃ NBSTC-র নিয়োগে কড়া হাই কোর্ট, ৭ দিনের মধ্যে ৪ কর্মীকে স্থায়ী করার নির্দেশ দিল আদালত

উল্লেখ্য, এবার বাংলায় বিধানসভা নির্বাচন হচ্ছে দুই দফায়। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। সবকটি আসনের ফল ঘোষণা হবে ৪ মে। এই পরিস্থিতিতে বিজেপির (BJP) বাকি আসনগুলির প্রার্থী নির্বাচন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।