লন্ডনের অক্সফোর্ডের আদলে তৈরি হবে কলেজ স্ট্রিট, পরিদর্শনে সবটা খতিয়ে দেখে জানালেন অগ্নিমিত্রা

Published on:

Published on:

Agnimitra Paul goes for College Street Inspection
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই কলকাতার ঐতিহ্যশালী তথা বইপ্রেমীদের স্বর্গরাজ্য কলেজ স্ট্রিটকে (College Street) বিদেশি কায়দায় সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। যা নিয়ে সম্প্রতি বৈঠকেও বসেছিলেন পুরমন্ত্রী। আর এবার জানা যাচ্ছে, গত বুধবার কলেজ স্ট্রিট বাজারের অবস্থা সরজমিনে পরিদর্শন করতে হাজির হয়েছিলেন কলকাতা পৌরসংস্থার (KMC) কমিশনার স্মিতা পান্ডে এবং জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা।

কলেজ স্ট্রিট পরিদর্শন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের

বর্ষায় ক্ষতিগ্রস্ত কলেজ স্ট্রীট বাজারের অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি এখানকার ব্যবসায়ীদের অমীমাংসিত পৌর সমস্যাগুলি নিয়েও এদিন পর্যালোচনা করেছেন তাঁরা। এছড়াও বাজারের পরিকাঠামো থেকে শুরু করে অবৈধ দখলসহ এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও সামগ্রিক মূল্যায়ন করা হয়েছে।

বাজারের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অবস্থার উন্নতি করার ব্যাপারেও এদিন ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন কলকাতা পৌরসংস্থার (KMC) কমিশনার স্মিতা পান্ডে। তাছাড়া ওঝা জানান, পান্ডে আদিধকারিকদের নির্দেশ দিয়েছেন, বাজারের সার্বিক উন্নতি ও পর্যবেক্ষণের জন্য। এছাড়া এবার থেকে ব্যবসায়ীদের সাথেও প্রতিনিয়ত যোগাযোগ রাখা হবে জানান তিনি।

আরও পড়ুনঃ ‘২১ জুলাইয়ের আগে লোটাকম্বল নিয়ে চলে যান’, কোয়েলের ইস্তফার পর ক্ষোভ প্রকাশ মমতার

প্রসঙ্গত অতীতে একাধিকবার জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারটির বেহাল দশার কথা জানিয়ে অভিযোগ করেছিলেন এলাকার ব্যবসায়ীরা। তারপরেই বিষয়টি সামনে থেকে খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এলাকার বিধায়ক বিজয় ওঝা।

বর্ণপরিচয় নামে পরিচিত জোড়াসাঁকোর বাজারের এই বেহাল দশা কিন্তু আজকের নয়। ব্যাপক জটিল এবং দীর্ঘ একটি পুনর্গঠনের ইতিহাস রয়েছে এই বাজারের। বিধায়ক বিজয় ওঝার দাবি অনেক বছর ধরে এই বাজারটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কোথাও কংক্রিট খসে পড়ছে, তো কোথাও দেখা যাচ্ছে ছাদ দিয়ে জল পড়ছে।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই ওই বাজার পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক ওঝা। সেখানেই স্থানীয় ব্যবসায়ীদের থেকে বাজারের এমন ভয়াবহ অবস্থার কথা জানতে পারেন তিনি। আর এদিন বিষয়টি নজরে আসতেই বাজারের অভ্যন্তরীণ অবস্থার উন্নতির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্মিতা পান্ডে। এছাড়াও আরও একাধিক বিষয়ে সহযোগীতা করার আশ্বাস দিয়েছেন তিনি।