বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল সংসদে পেশ হতে চলেছে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট (Budget 2026)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টানা নবমবার দেশের বাজেট উপস্থাপন করবেন। বাজেটের আগে থেকেই মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক এবং সাধারণ যাত্রীদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, এবার আয়কর ছাড় থেকে শুরু করে কৃষক ভাতা, রেল পরিষেবা, স্বাস্থ্য এবং নবায়নযোগ্য শক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একাধিক বড় ঘোষণা হতে পারে।
নতুন বাজেটে (Budget 2026) কী কী ঘোষণা হতে পারে?
নতুন কর ব্যবস্থার (Budget 2026) আওতায় বর্তমানে ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে। এই পরিবর্তন হলে করমুক্ত আয়ের সীমা ১২.৭৫ লক্ষ টাকা থেকে প্রায় ১৩ লক্ষ টাকায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
কৃষকদের জন্য বাড়তে পারে PM-Kisan ভাতা
কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে বছরে ৬ হাজার টাকা দেওয়া হলেও, তা বাড়িয়ে ৮ থেকে ১০ হাজার টাকা করা হতে পারে। এতে দেশের লক্ষ লক্ষ কৃষক পরিবারের আর্থিক স্বস্তি বাড়বে।
রেল খাতে বড় ঘোষণা আসতে পারে
রেলওয়ে ক্ষেত্রেও নতুন বাজেটে (Budget 2026) বড় ঘোষণা হতে পারে। সরকারি সূত্রের খবর, ৩০০টিরও বেশি নতুন ‘বন্দে ভারত’ এবং ‘অমৃত ভারত’ ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর ফলে ওয়েটিং লিস্ট সমস্যা কমবে এবং যাত্রী পরিষেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে রেলের জন্য বরাদ্দ বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।
সৌর শক্তিতে ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা
নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা চলছে। বর্তমানে ২ কিলোওয়াট পর্যন্ত সৌর প্যানেলে প্রতি কিলোওয়াটে ৩০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়। বাজেটে এটি ৪০ হাজার টাকা হলে মোট ভর্তুকি দাঁড়াবে ৮০ হাজার টাকা। এতে সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ কমবে।
আয়ুষ্মান ভারত প্রকল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত
স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতা আরও বাড়তে পারে। বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়ার বয়সসীমা ৭০ বছর থেকে কমিয়ে ৬০ বছর করা হতে পারে। পাশাপাশি, বার্ষিক চিকিৎসা সহায়তার সীমা ৫ লক্ষ টাকা করার বিষয়টি বিবেচনাধীন।
বিনিয়োগ ও ছোট ব্যবসায় উৎসাহ
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, বাজেটে (Budget 2026) করনীতি সহজীকরণ, ছোট ব্যবসার জন্য বিশেষ ছাড় এবং বিনিয়োগ বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হতে পারে। রাস্তা, বন্দর ও জ্বালানি খাতে প্রায় ১২ লক্ষ কোটি টাকার মূলধন ব্যয়ের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক পাকিস্তান সংক্রান্ত উত্তেজনার আবহে প্রতিরক্ষা খাতেও বরাদ্দ বাড়তে পারে।
৮০সি কর ছাড় বাড়ার সম্ভাবনা
ধারা ৮০সি-র কর ছাড়ের সীমা ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করার সম্ভাবনাও রয়েছে। এর আওতায় রয়েছে PPF, ELSS, জীবনবিমা প্রিমিয়াম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, স্কুল টিউশন ফি এবং গৃহ ঋণের মূলধন।

আরও পড়ুনঃ আজই শেষ দিন! রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় নির্দেশিকা জারি নবান্নের, বিস্তারিত জানুন…
১ ফেব্রুয়ারি সংসদে টানা নবমবার বাজেট (Budget 2026) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। Budget 2026 শুধুমাত্র আর্থিক হিসাব নয়, বরং মধ্যবিত্ত, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের দিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।













