সিগারেট-মদ মহার্ঘ, ওষুধ সস্তা, নতুন বাজেটে কীসের দাম বাড়ল, কীসের কমল?

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বাজেট ২০২৬–এ (Budget 2026) দেশের শিল্পক্ষেত্রকে আরও শক্তিশালী করতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে দেশীয় উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বেশ কিছু পণ্যের দাম কমতে চলেছে, আবার কিছু পণ্যের দাম বাড়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। কর কাঠামোয় রদবদলের জেরেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে।

কী কী পরিবর্তন এসেছে নতুন বাজেটে (Budget 2026)?

দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যেই আমদানি নীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। যেসব পণ্য এখন দেশে পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে, কিংবা যেগুলোর আমদানি তুলনামূলক কম, সেগুলোর ওপর থেকে শুল্কছাড় তুলে নেওয়া হয়েছে। এর ফলে বেশ কিছু আমদানি করা পণ্যের দাম বাড়তে চলেছে। একইসঙ্গে নির্দিষ্ট কিছু শিল্পজাত পণ্য, বিশেষ যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর শুল্কের হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। কর কাঠামো সহজ করার এই প্রক্রিয়ার ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য সুরক্ষা এবং রাজস্ব বৃদ্ধির লক্ষ্যেও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিগারেট, পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের ওপর আবগারি শুল্ক এবং হেলথ সেস বাড়ানো হয়েছে। এর জেরে সমস্ত ধরনের সিগারেটের দাম বাড়তে চলেছে। পাশাপাশি মদের দামও বৃদ্ধি পাচ্ছে। খনিজ পদার্থের দামেও বাড়তি চাপ পড়বে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। ক্যানসারের ওষুধ, সুগারের ওষুধ, বিড়ি, চামড়ার ব্যাগ, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ এবং ওয়াশিং মেশিনের দাম এক ধাক্কায় কমতে চলেছে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার খরচও কিছুটা কমবে বলে জানানো হয়েছে।
বাজেট ঘোষণার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Which saree choose Nirmala Sitharaman for presenting the budget

আরও পড়ুনঃ প্রতি ১০ লক্ষে মাত্র ২২ জন! বিচারক সংকটে নাজেহাল দেশ, মামলার পাহাড়ে ধুঁকছে ভারতের আদালত

বিশেষজ্ঞদের একাংশের মতে, সবদিক বিবেচনা করেই ভারসাম্যপূর্ণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। তাঁদের দাবি, দীর্ঘমেয়াদে এই সিদ্ধান্ত দেশীয় অর্থনীতিকে মজবুত করবে।তবে সাধারণ মানুষের অনেকেই মনে করছেন, এই বাজেটে তাঁদের জন্য তেমন বড় কোনও সুবিধা নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমার বদলে অনেক ক্ষেত্রে দামই বাড়ল। তাঁদের মতে, ওষুধের দাম কমা ছাড়া সাধারণ মানুষের সরাসরি লাভ খুব বেশি চোখে পড়ছে না। সব মিলিয়ে নতুন বাজেটে (Budget 2026) সাধারণ মানুষের জীবনে মিশ্র প্রভাব ফেলতে চলেছে। কিছু ক্ষেত্রে স্বস্তি, আবার কিছু ক্ষেত্রে বাড়তি চাপ পড়বে।