বয়স-স্বাস্থ্য যাচাই ম্যাজিস্ট্রেটের কাজই নয়! সারোগেসি মামলায় বিরাট রায় হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court big order in surrogacy case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সারোগেসির ক্ষেত্রে ইচ্ছুক দম্পতির বয়স অথবা স্বাস্থ্য যাচাই করা ম্যাজিস্ট্রেটের কাজ নয়। সারোগেসি (Surrogacy) পরবর্তী আইনি দিকগুলি বিবেচনা করাই তাঁর এক্তিয়ারের মধ্যে পড়ে। সারোগেসি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার এক দম্পতির মামলায় এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একইসঙ্গে বড় নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

কী নির্দেশ দিল হাইকোর্ট? | (Calcutta High Court)

এদিন বিচারপতি চন্দের এজলাসে সারোগেসি সংক্রান্ত এই মামলার শুনানি ছিল। বিচারপতি বলেন, সারোগেসির ক্ষেত্রে ইচ্ছুক দম্পতির বয়স অথবা স্বাস্থ্য যাচাই করতে পারেন না ম্যাজিস্ট্রেট। এর জন্য ভিন্ন কর্তৃপক্ষ রয়েছে। ম্যাজিস্ট্রেট শুধু নিশ্চিত করবেন, সারোগেট মা নিজের ইচ্ছায় এই পদ্ধতিতে রাজি হয়েছেন কিনা, তিনি প্রতারণার শিকার কিনা। সেই সঙ্গেই আগামীদিনে তিনি ওই সন্তানের অভিভাবকত্ব দাবি করবেন না, এই বিষয়টিও ম্যাজিস্ট্রেটকেই নিশ্চিত করতে হবে।

আরও পড়ুনঃ বিনিয়োগ করলেই সারা বছরের আয় নিশ্চিত! পোস্ট অফিসের এই বাম্পার স্কিমের হিসাব বুঝুন

হাইকোর্ট এদিন স্পষ্ট জানায়, সারোগেসির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ার সীমিত। শুধুমাত্র আইনি দিকগুলি তিনি বিবেচনা করতে পারেন। এর বাইরে কিছু নয়। এই মামলায় ম্যাজিস্ট্রেটের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি চন্দ। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁকে নতুন করে ৭ দিনের মধ্যে সারোগেসিতে ইচ্ছুক দম্পতির আর্জি বিবেচনা করতে হবে।

দক্ষিণ ২৪ পরগনার এক দম্পতি সারোগেসির মাধ্যমে সন্তান নিতে চেয়ে আলিপুর আদালতের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে জেলা মেডিক্যাল বোর্ড থেকে তাঁরা প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করেছিলেন। তবে অভিযোগ, আবেদনকারী দম্পতি ও সারোগেট মায়ের শংসাপত্র যাচাই করে তাঁদের আবেদন খারিজ করে দেওয়া হয়।

Calcutta High Court

ম্যাজিস্ট্রেট জানান, শংসাপত্রগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সারোগেট মায়ের মানসিক সুস্থতা সংক্রান্ত শংসাপত্রে তথ্যের অভাব রয়েছে। পাশাপাশি আবেদনকারী ব্যক্তির (বাবা) বয়স নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৫৫ বছর পেরিয়া যাওয়ার কারণে সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার উপযুক্ত নন তিনি।

ম্যাজিস্ট্রেটের এই নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দম্পতি। এদিন সেই মামলার শুনানিতেই ম্যাজিস্ট্রেটের নির্দেশ খারিজ করে বড় রায় দিলেন বিচারপতি কৌশিক চন্দ।