রেজিস্ট্রি করালেও লাভ নেই! অবৈধ নির্মাণ ভাঙতেই হবে, স্পষ্ট বার্তা হাই কোর্টের

Published on:

Published on:

Calcutta High Court Clears Way for Illegal Floor Demolition
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণে তৈরি ফ্ল্যাট কিনলে আইনি সুরক্ষা পাওয়া যায় না। সম্প্রতি হাওড়ার একটি বহুতলকে ঘিরে হওয়া মামলায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) এমনই স্পষ্ট জানিয়ে দিয়েছে। আদালত জানিয়েছে অনুমোদন ছাড়া তৈরি হওয়া অংশ বেআইনি হলে তা ভাঙার ক্ষেত্রে ফ্ল্যাট ক্রেতারাও বাধা দিতে পারবেন না। আদালতের এই পর্যবেক্ষণ বেআইনি নির্মাণ নিয়ে চলা বিতর্কে নতুন তাৎপর্য তৈরি করেছে।

হাওড়ার বহুতলকে ঘিরে কী ঘটেছিল?

হাওড়া পুরসভার এলাকার একটি চারতলা বাড়িকে কেন্দ্র করে এই মামলার সূত্রপাত। অভিযোগ ওঠে, বাড়িটি পুরসভার অনুমোদিত নকশা মেনে তৈরি করা হয়নি। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ শুরু হলে বিষয়টি আদালতে (Calcutta High Court) পৌঁছয়।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে হাই কোর্ট হাওড়া পুরসভাকে তদন্তের নির্দেশ দেয়। তদন্তে দেখা যায়, ভবনটির তিনতলা পর্যন্ত নির্মাণের অনুমতি ছিল। কিন্তু তার উপরে আরও একটি তলা তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। এরপর পুরসভা বাড়ির মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়। সেই নির্দেশ কার্যকর না হওয়ায় পুরসভা নিজেই ভাঙার কাজ শুরু করে। তবে চারতলার পুরো অংশ তখন ভাঙা হয়নি।

এদিকে গত বছর ওই চারতলার একটি ফ্ল্যাট কেনেন মৌসুমী রায় ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ফ্ল্যাটটি রেজিস্ট্রি হওয়ার পর হঠাৎ পুরসভা ভাঙার উদ্যোগ নিয়েছে। এছাড়া আগাম কোনও নোটিস বা তাঁদের বক্তব্য শোনার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

কী বলল হাই কোর্ট (Calcutta High Court)?

বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সেই দাবি মানেনি। আদালত জানিয়েছে, পরে ফ্ল্যাট কিনলেও সেই সম্পত্তির উপর ক্রেতাদের অধিকার জমির মালিকের চেয়ে বেশি হতে পারে না। আদালতের (Calcutta High Court) মতে, অবৈধ নির্মাণের ক্ষেত্রে ফ্ল্যাট ক্রেতারা আলাদা করে কোনও বিশেষ আইনি সুরক্ষা দাবি করতে পারেন না। এছাড়াও প্রতিটি সরকারি সিদ্ধান্তের আগে ব্যক্তিগত শুনানি করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছে আদালত।

শেষ পর্যন্ত মামলাকারীদের আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। আদালত (Calcutta High Court) স্পষ্ট জানিয়ে দেয়, সিঙ্গল বেঞ্চের আগের নির্দেশ অনুযায়ী হাওড়া পুরসভা ওই বেআইনি চারতলা ভাঙার কাজ চালিয়ে যেতে পারবে।

Calcutta High Court judge reprimands Abhishek Banerjee for his comments

আরও পড়ুনঃ এক ধাক্কায় ১২ হাজারের বেশি চাকরি! আবেদন শুরু SSC CGL 2026-এর

উল্লেখ্য, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন ফ্ল্যাট ক্রেতারা। তবে তাঁদের আবেদন খারিজ হওয়ায় এখন বেআইনি অংশ ভাঙার পথে আর কোনও আইনি বাধা রইল না। রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের মধ্যেই এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল (Calcutta High Court)।