স্বস্তিতে মমতা! মামলাই খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Calcutta High Court dismisses PIL over Mamata Banerjee comment on Bangladesh
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার সেই মামলাই খারিজ করে দেওয়া হল। ধর্মতলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে হওয়া জনস্বার্থ মামলা এদিন খারিজ করে দেয় উচ্চ আদালত।

হাইকোর্টের রায়ে স্বস্তিতে মমতা | (Mamata Banerjee)

গত ১ সেপ্টেম্বর এই মামলার শুনানিতে তৃণমূল নেত্রীর মন্তব্যের প্রেক্ষিতে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছিল হাইকোর্ট। এদিন রাজ্যের তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়, ওই মন্তব্যে কোনও আদালতগ্রাহ্য অপরাধ সংঘটিত হয়নি। এরপরেই মামলা খারিজ করে দেয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ আটকে যেতে পারে পিএম কিষাণের ২৪ তম কিস্তি! ঝামেলা এড়াতে সেরে রাখুন এই ৩ কাজ

এই মামলার শেষ শুনানিতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল উচ্চ আদালত। তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপত তপোব্রত চক্রবর্তী প্রশ্ন করেছিলেন, “যে যা কিছু বলবেন, সেটাই (আদালতকে) শুনতে হবে? এই মামলাটি কেন জনস্বার্থ মামলা হিসেবে গ্রাহ্য হবে?”

বিচারপতি চক্রবর্তী বলেছিলেন, “এখন জনস্বার্থ মামলাকে একটি বিশেষ টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।“ পাশাপাশি আদালতের তরফে প্রয়াত তৃণমূল সাংসদ তথা অভিনেতা তাপস পালের বিরুদ্ধে হওয়া পুরনো মামলার প্রসঙ্গ টেনে বলা হয়, “তাপস পালের মামলার কথা মনে আছে? সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল।“

Mamata Banerjee

এদিকে গত জুন মাসে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্নায় বসে বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছিলেন মমতা। তিনি সরাসরি কারোর নাম না নিলেও অনেকের মতে, ওসমান হাদির হত্যাকাণ্ডের দিকেই তাঁর ইঙ্গিত ছিল। এই নিয়ে সম্প্রতি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

এই মামলার শেষ শুনানিতেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল উচ্চ আদালত। এবার মমতার বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটিই খারিজ করে দেওয়া হল। রাজ্যের রিপোর্টের পর এই মামলা খারিজ করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।