Durga Puja 2026 Live Updates

আদালত চত্বরে নিষিদ্ধ করতে হবে পান, গুটখা, সিগারেট! জেলা জজদের প্রস্তাব কলকাতা হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court plans to ban Pan Gutkha Cigarette in Court areas
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের সব আদালত চত্বরের নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগী কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই কারণে ইতিমধ্যেই আদালতগুলির প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত চত্বরগুলিতে পান, গুটখা, সিগারেট নিষিদ্ধ করার বিষয়েও জেলা জজদের চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে (Justice Ravindra V Ghuge)।

আদালতগুলির নিরাপত্তা আরও মজবুত করার প্রস্তাব | (Calcutta High Court)

সোমবার উচ্চ আদালতে বারুইপুর আদালতে কর্মরত আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই সময়ই প্রধান বিচারপতি জানান, রাজ্যের সব আদালত চত্বরে পান, গুটখা, সিগারেট বন্ধ করতে চেয়ে জেলা জজদের চিঠি দেওয়া হয়েছে। তবে শুনানিতে উপস্থিত আইনজীবীরা আলাদা স্মোকিং জোন তৈরি করার প্রস্তাব দেন।

আরও পড়ুনঃ নীল-সাদা সরিয়ে বসল গেরুয়া বোর্ড! নতুন আঙ্গিকে খুলছে তৃণমূল আমলে তৈরি বিশ্ববাংলা শিল্পী হাট

পাশাপাশি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের প্রস্তাব, রাজ্যের প্রত্যেকটি আদালতে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর বসানো হোক। আদালতে ঢোকার আগে সবাইকে সেখানে পরীক্ষা করা হোক। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

হাইকোর্ট জানিয়েছে, এই বিষয়ে বার অ্যাসোসিয়েশন ও বার কাউন্সিলগুলিকে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেই সিদ্ধান্ত লিখিতভাবে প্রধান বিচারপতিকে জানাতে হবে। এরপরেই রাজ্যের সব আদালতে ঢোকার মুখে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা বাধ্যতামূলক করার বিষয়ে নির্দেশিকা জারির সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে বারুইপুর আদালতে আইনজীবী সায়নের উপর হামলার ঘটনার তদন্তে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এমনকি আক্রান্ত আইনজীবীকে ডেকে পুলিশ তাঁর জবানবন্দিও রেকর্ড করেনি বলে অভিযোগ তোলা হয়েছে।

Calcutta High Court

এই বিষয়ে তদন্তের অগ্রগতির রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বর রাজ্যকে ওই রিপোর্ট জমা করতে হবে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি হবে।

গত সেপ্টেম্বর মাসে বারুইপুর আদালতে হামলার মুখে পড়েছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মরত থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এবার সেই সংক্রান্ত মামলার শুনানিতেই রাজ্যের আদালত চত্বরগুলিতে পান, গুটখা, সিগারেট বন্ধ করার উদ্যোগের বিষয়ে জানালেন প্রধান বিচারপতি। পাশাপাশি আদালতের নিরাপত্তা জোরদার করার বিষয়েও প্রস্তাব দিয়েছেন তিনি।