‘কোনও দুর্ঘটনা ঘটলে আপনারা দায় নেবেন?” অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কেন্দ্র-রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

Published on:

Published on:

Calcutta High Court question Central Government and State Government over Abhishek Banerjee security withdrawal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই মামলার শুনানিতে আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র ও রাজ্য সরকার। অভিষেকের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বড় নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও।

হাইকোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র ও রাজ্য | (Calcutta High Court)

অভিষেকের আইনজীবীর অভিযোগ, রাজ্যে পালাবদল ও নতুন সরকার গঠনের পর প্রতিহিংসামূলকভাবে তাঁর মক্কেলের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়। দীর্ঘদিন ধরে এই নিরাপত্তা পাচ্ছিলেন তিনি। এর ফলস্বরূপ বেশ কিছু কর্মসূচিতে তিনি হামলার মুখে পড়েন। পাশাপাশি নিরাপত্তার গাফিলতির ঘটনাও ঘটে।

আরও পড়ুনঃ চাষের যন্ত্রপাতি কেনায় ৮০ শতাংশ অবধি ভর্তুকি! আবেদনের যোগ্যতা সহ খুঁটিনাটি জানালেন কৃষিমন্ত্রী

পাল্টা রাজ্যের আইনজীবীর যুক্তি, গোয়েন্দা বিভাগের থ্রেট অ্যাসেসমেন্ট মাত্রা ভালোভাবে যাচাই করার পরেই পুলিশি নিরাপত্তা পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রের আইনজীবী জানান, এর আগে রাজ্য পুলিশের তরফ থেকেই তৃণমূল সাংসদকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হয়েছিল। ফলে পশ্চিমবঙ্গ পুলিশই এর এক্তিয়ারভুক্ত।

সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কেন্দ্র ও রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি রাও প্রশ্ন করেন, “একটা ছোট্ট পাথরের টুকরো শরীরের কোনও অংশে লাগলে কতখানি বিপজ্জনক হতে পারে তার কোনও ধারণা আছে?” কেন্দ্রের তরফে আদালতে সময় চাওয়া হলে বিচারপতি জিজ্ঞেস করেন, “এই সময়ের মধ্যে কোনও দুর্ঘটনা ঘটলে আপনারা তার দায় নেবেন?”

Calcutta High Court

শুনানি শেষে অভিষেকের জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার নিয়ে রাজ্যের বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। নিরাপত্তা পর্যালোচনার নাম করে জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার ও পরবর্তীতে তৃণমূল সাংসদের উপর একাধিক হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের থেকে বিশদ রিপোর্ট তলব করা হয়েছে।

তৃণমূল আমলে জেড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ি যেন একপ্রকার দুর্ভেদ্য দুর্গ ছিল। পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। এবার সেই মামলাতেই কেন্দ্র ও রাজ্যকে একের পর এক প্রশ্নের পর রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল আদালত।