মামলা এগিয়ে নিয়ে যেতে চান না বিচারপতি! মুখ্যমন্ত্রীর করা পুরনো মামলা খারিজ করল হাইকোর্ট

Updated on:

Updated on:

Calcutta High Court rejects Suvendu Adhikari old case
Follow

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। যদিও এই মামলাটি এখনকার নয়, বরং পুরনো। সেই সময় রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু। সোমবার সেই মামলা খারিজ করে বিচারপতি অমৃতা সিনহা জানান, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না।

শুভেন্দুর করা কোন মামলা খারিজ করল হাইকোর্ট? | (Calcutta High Court)

তৃণমূল আমলে রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী থাকত। তবে বিধানসভার ভিতরে সেই নিরাপত্তারক্ষীদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এদিকে বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল বিধায়করা পুলিশি নিরাপত্তা নিয়েই রাজ্য বিধানসভায় প্রবেশ করতেন।

আরও পড়ুনঃ রেশনে এবার মাথাপিছু ৭ কেজি করে চাল! কারা পাবেন? বড় ঘোষণা রাজ্য সরকারের

তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। তাঁর দাবি ছিল, বিধানসভার অন্দরে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সরকারের নির্দেশিকা লঙ্ঘিত হচ্ছে। এতদিন ধরে আদালতে সেই মামলা চলছিল। সোমবার শুভেন্দুর করা সেই আদালত অবমাননার মামলা খারিজ করে দেন বিচারপতি সিনহা।

অভিযোগ উঠেছিল, নিরাপত্তারক্ষীদের প্রবেশের ক্ষেত্রে বিধানসভার সচিব একই নিয়ম জারি করলেও রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তাতে মান্যতা দেওয়া হয়নি। রাজ্যের আইনজীবী অভিযোগ করেন, এই মামলায় বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও অন্য পক্ষ আসেনি। এটি শাস্তিযোগ্য অপরাধ। রুল জারির আবেদন জানান তিনি। এরপরেই নিজের সিদ্ধান্ত জানান বিচারপতি সিনহা।

Calcutta High Court

এদিনের শুনানিতে বিচারপতি সিনহা বলেন, তিনি আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান না। শুভেন্দুর করা আদালত অবমাননার আবেদন খারিজ করে তাঁর মন্তব্য, “মানুষকে শান্তিতে থাকতে দিন।“

রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুর করা এই মামলা এতদিন আদালতে বিচারাধীন ছিল। তবে এদিন সেই মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বিচারপতি সিনহা স্পষ্ট জানান, তিনি এই মামলা আর এগিয়ে নিয়ে যেতে চান না।