পুরসভাকে ৮ সপ্তাহের ডেডলাইন! বাড়ি ভাঙার নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

bribery offer during BEd college hearing

বাংলা হান্ট ডেস্ক : বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে পুরসভার দায়িত্ব কতটা, তা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্মাণের বৈধতা প্রমাণ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আরও কিছুটা সময় চেয়েছিলেন এক বাড়ির মালিক। কিন্তু তাঁর সেই আর্জিকেই নিজের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাওড়া পুরনিগম। এই পদক্ষেপের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

বেআইনি নির্মাণ নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) বড় রায়

বিচারপতির নির্দেশে আপাতত বাতিল হয়েছে বাড়ি ভাঙার নির্দেশ। গোটা বিষয়টি নতুন করে খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে পুরনিগমকে। ঘটনার সূত্রপাত হাওড়ায়। সুজয় সরকার নামে এক ব্যক্তি বাড়ি ভাঙার নির্দেশ জারি করেছিল হাওড়া পুরনিগম। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর বোরো নম্বর ২-এর সহকারী ইঞ্জিনিয়ার এই নির্দেশ দেন। পুরনিগমের ওই পদক্ষেপকে অন্যায্য বলে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুজয়বাবু।.

Calcutta High Court sets aside order for demolition of house

আদালতে তাঁর আইনজীবী জানান, বাড়ির নির্মাণ বেআইনি, এমন কোনও কথা কখনও বলেননি তাঁর মক্কেল। নির্মাণের প্রয়োজনীয় অনুমোদন ও অন্যান্য কাগজপত্র জমা দেওয়ার জন্য সময় চেয়ে পুরনিগমকে একটি চিঠি দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চিঠির বক্তব্যের ভুল ব্যাখ্যা করে সেটিকেই বেআইনি নির্মাণের দায় মেনে নেওয়া হিসেবে দেখানো হয়েছে। তার ভিত্তিতেই বাড়ি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনিগম অবশ্য আদালতে ভিন্ন যুক্তি তুলে ধরে। তাদের বক্তব্য, শুনানির সময় বাড়ির মালিক নির্মাণের বৈধতা প্রতিষ্ঠা করার মতো পর্যাপ্ত নথি দেখাতে পারেননি। যিনি বেআইনি নির্মাণের অভিযোগ জানিয়েছিলেন, তিনিও পুরনিগমের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেন।

আরও পড়ুন :যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন কেবল ছেলেরা? নভেম্বর থেকে শুরু হচ্ছে আবেদন

মামলার নথি পরীক্ষা করে বিচারপতি রিশাদ মেদোরা দেখতে পান, ২০২৫ সালের ৩ এপ্রিল সুজয় সরকারের পাঠানো চিঠিতে বেআইনি নির্মাণের দায় স্বীকার করার কোনও বক্তব্য নেই। সেখানে কেবল প্রয়োজনীয় নথি পেশের জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল। আদালতের মতে, প্রশাসনিক প্রক্রিয়ায় সময় চেয়ে আবেদন করাকে অপরাধ স্বীকারের সমতুল্য হিসেবে গণ্য করা যায় না।

এরপরই হাওড়া পুরনিগমের জারি করা ভাঙার নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তবে নির্মাণের বৈধতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেয়নি। বরং মামলাটির নিষ্পত্তির জন্য নতুন করে শুনানি ও নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ির মালিক এবং অভিযোগকারী—উভয় পক্ষকেই নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দিতে হবে। আদালত জানিয়েছে, আগামী আট সপ্তাহের মধ্যে দুই পক্ষের বক্তব্য এবং সমস্ত নথি পর্যালোচনা করে নতুন সিদ্ধান্ত নিতে হবে হাওড়া পুরনিগমকে।