অভিষেকের আইনজীবী ‘তারিখ পে তারিখ’ চাওয়ায় অসন্তুষ্ট! এবার কড়া হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ পরপর কয়েকটি শুনানিতে সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী। এবার সেই নিয়ে তাঁকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার উচ্চ আদালতে অভিষেকের আমতলার পার্টি অফিস ভাঙা সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই সময়ই কড়া হুঁশিয়ারি দেন বিচারপতি শুভ্রা ঘোষ।

অভিষেকের আইনজীবীকে সতর্ক করে কড়া বার্তা হাইকোর্টের | (Calcutta High Court)

দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেকের পার্টি অফিস ভাঙার উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে রেখেছে উচ্চ আদালত। এদিন এই মামলার শুনানিতে তৃণমূল সাংসদের আইনজীবী ফের সময় চান। তাতেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি ঘোষ।

আরও পড়ুনঃ এই ৫ ডকুমেন্ট না থাকলে মিলবে না পিঙ্ক কার্ড! ফ্রি বাস পরিষেবা নিয়ে বড় আপডেট জানুন

আমতলার পার্টি অফিস সংক্রান্ত এই মামলার পরপর কয়েকটি শুনানিতে সময় চেয়েছিলেন অভিষেকের আইনজীবী। সেই নিয়ে এদিন তাঁকে সতর্ক করেন বিচারপতি ঘোষ। তাঁর পর্যবেক্ষণ, মামলার পরবর্তী শুনানি আগামী ২২ সেপ্টেম্বর। সেদিন সব প্রস্তুতি নিয়ে আদালতে হাজির থাকতে হবে। নাহলে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না।

অভিষেকের আমতলার পার্টি অফিস বেআইনিভাবে তৈরি হয়েছে এই দাবি করে গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পদক্ষেপ নেয় প্রশাসন। গত ১৮ জুলাই অভিষেকের কার্যালয়ের একাংশ ভেঙে দেওয়া হয়। পরের দিনও ভাঙার কাজ জারি ছিল।

এই ঘটনা ঘিরে রবিবার, ছুটির দিনে এজলাস বসে। নির্মাণ ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে উচ্চ আদালত। এবার পরবর্তী শুনানিতে প্রস্তুতি নিয়ে আদালতে না এলে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানালেন বিচারপতি ঘোষ।

এর আগে এই মামলার শুনানিতে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে আইনজীবী হাইকোর্টে জানিয়েছিলেন, আমতলার পার্টি অফিস ভাঙার আগে মালিকপক্ষকে কোনও নোটিশ দেওয়া হয়নি। শুধু তাই নয়, কোন অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ, তাতে কী ছিল, কোন নথির ভিত্তিতে সেটিকে বেআইনি নির্মাণ বলা হচ্ছে, এর কোনও তথ্যই প্রদান করা হয়নি।

Calcutta High Court

অভিষেকের সংস্থার আইনজীবীর আরও দাবি, বক্তব্যের কোনও সুযোগ না দিয়েই আমতলার কার্যালয় ভাঙা শুরু হয়েছিল। সেখানে যদি বেআইনি নির্মাণ হয়েই থাকে তাহলে মালিকপক্ষকে সেটি আগে ভাঙার সুযোগ দেওয়া উচিত ছিল।

সব পক্ষের সওয়াল জবাব শোনার পর পার্টি অফিস ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এবার অভিষেকের আইনজীবী বারবার সময় চাওয়ায় অসন্তুষ্ট হয়ে সেই স্থগিতাদেশের মেয়াদই আর না বাড়ানোর হুঁশিয়ারি দিলেন বিচারপতি।