বিয়েবাড়ির আনন্দ বদলে গেল বিষাদে! তিস্তার খাদে পড়ল গাড়ি, মৃত ২

Published on:

Published on:

Car falls into Teesta river gorge in North Bengal, 2 dead
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গে (North Bengal) ঘটলো এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ঘটনাটি ঘটেছে। যাত্রী সমেত গাড়িটি তিস্তা নদীর (Teesta River) খাদে গিয়ে পড়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। বাকি দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিস্তা নদীর (Teesta River) খাদে পড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ২:

জানা গেছে শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল সকলে। গ্যাংটক ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, ভোররাতে রওনা দিয়েছিলেন তারা, দুর্ঘটনায় মৃতরা হলেন অনিকেত প্রসাদ গুপ্তা এবং আমন গুপ্তা। এনারা দুজনেই সিকিমের বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যে, চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয় অনিকেত প্রসাদ গুপ্তাকে এবং আমন গুপ্তাকে। পরে উদ্ধারকারী দল ও পুলিশ উদ্ধার করে কুনাল গুপ্তা ও পবন কুমার প্রসাদকে। তাদের কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন:রাজ্যের তরফে নেই যথেষ্ট নিরাপত্তা! বেলডাঙাকাণ্ডে কোর্টে ভার্চুয়াল হাজিরা ৩১ অভিযুক্তের

দুর্ঘটনার কারণ জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় গাড়ি চালকদের অভিযোগ জাতীয় সড়কে কোনও আলোর ব্যবস্থা নেই। এমনকি খাদের দিকে কোনও গার্ডওয়াল না থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ১০ নম্বর জাতীয় সড়ক থেকে তিস্তা নদীর গভীর খাদে পড়ে যায়। তিস্তায় জল কম থাকার গাড়িটি খাদে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিকে তোলার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে।

আরও পড়ুন:তৃণমূল বিধায়ককে ‘খুনি’ বলে উল্লেখ! কাকদ্বীপে মন্টুরামের বিরুদ্ধে পড়ল পোস্টার

Car falls into Teesta river gorge in North Bengal, 2 dead

কালিম্পং পুলিশ সুপার অপরাজিতা রাই বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা বাকি দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে’। এই ঘটনায় অন্য এক স্থানীয় গাড়ি চালক প্রকাশ প্রসাদ বলেন, ‘জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ। রাস্তার পাশে কোনও গার্ড ওয়াল নেই। গার্ড যদি থাকত, তাহলে এই দুর্ঘটনা ঘটত না’। মৃতদের আত্মীয় নিরঞ্জন গুপ্তা বলেন, ‘সকালে বিয়ের অনুষ্ঠানের পর ওরা কখন বেরিয়েছে জানিনা। শিলিগুড়ি যাওয়ার সময় গাড়ি খাদে পড়ে যায়।’আশঙ্কা করা হচ্ছে, অন্ধকার আর পাহাড়ি রাস্তায় গতি নিয়ন্ত্রণে সমস্যা হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।