বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে বর্তমানে দেশ জুড়ে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই যুদ্ধের পরিস্থিতি এখনো অব্দি উন্নতি হয়নি। যার ফলে একাধিকবার দশম ও দ্বাদশ শ্রেণী পরীক্ষা পিছিয়েছে সিবিএসই (CBSE)। তবে শেষমেষ এই সংঘর্ষের কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিম এশিয়ার সাতটি দেশ। যেখানে পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে, তা নিয়ে যেমন বড় প্রশ্ন উঠেছিল। এবার সেই প্রশ্নের বিস্তারিত তথ্য প্রকাশ করলেন সিবিএসই।
পশ্চিম এশিয়ার দেশগুলিতে দশমের মূল্যায়ন পদ্ধতি স্পষ্ট করল সিবিএসই (CBSE)
পশ্চিম এশিয়ার ইরান, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার, সৌদি আরবের সিবিএসই (CBSE) স্কুলগুলিকে দশম শ্রেণীর পরীক্ষা যতটুকু নেওয়া সম্ভব হয়েছে, সেই পরীক্ষার ভিত্তিতেই পরীক্ষার্থীদের ফলাফল প্রস্তুত করার নিয়মবিধি জানিয়েছে বোর্ডের তরফ থেকে। এছাড়াও বলা হয়েছে, ১৭ থেকে ২৮ শে ফেব্রুয়ারী পর্যন্ত এই পরীক্ষা সুস্থ ভাবে আয়োজন করা সম্ভব হয়েছিল। কিন্তু ১ মার্চ থেকে পরীক্ষা বাতিল করা হয়। তবে আগের পরীক্ষাগুলো নেওয়ার ভিত্তিতে পরীক্ষার্থীদের মোট পাঁচটি বিভাগের ভাগ করে পরীক্ষার নম্বর দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: যাত্রী পরিষেবায় উন্নতি, মালদহ ডিভিশনের এই বড় সিদ্ধান্তে দ্রুততর হবে ট্রেন যাত্রা
তাছাড়া যারা ওই সময় বিভিন্ন বিষয়ে পরীক্ষা দিয়েছেন, তাদের ফল ঘোষণা করা হবে ওই পরীক্ষাগুলিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। যারা চারটে বিষয়ে পরীক্ষা দিয়েছে তাদের মূল্যায়ন করা হবে সেরা তিনটি বিষয়ে প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে। আর যারা তিনটি বিষয় পরীক্ষা দিয়েছে তাদের সেরা দুটি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় ভিত্তিতে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি যারা মাত্র দুটি বিষয়ে পরীক্ষা দিয়েছে তাদের দুটি পরীক্ষার প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে এই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
এছাড়া বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ভারত ও অন্যান্য দেশের বাকি পরীক্ষার্থীদের সঙ্গেই পশ্চিম এশিয়ার দেশগুলি দশম শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পাশাপাশি যেহেতু দশম শ্রেণীতে দুবার পরীক্ষা নেওয়ার নিয়ম কার্যকর করা হয়েছে।
তাই সেই সুযোগ পাবেন সকল পরীক্ষার্থীরা। ফলাফল প্রস্তুতি করার সময় কোন সমস্যা সৃষ্টি হলে নতুন পদক্ষেপের কথা ফের ঘোষণা করবে সিবিএসসি বোর্ডের তরফ থেকে। এছাড়া গোটা বছর স্কুলের তরফ থেকে যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এর আয়োজন করা হয়েছে তার ভিত্তিতে চূড়ান্ত ফল প্রকাশ করার সময় সেই নম্বর গুলো প্রাধান্য পাবে। পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোন পদ্ধতি মানা হবে তাই শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিবিএসসি (CBSE)।












