বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে হঠাৎই কোচবিহারে একের পর এক কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ান অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। মোট ২৪ জন জওয়ান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে এখনও ১৪ জন চিকিৎসাধীন। কী কারণে এই ঘটনা ঘটল, তা জানতে তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় বাহিনীর (Central Force) খাবারে বিষক্রিয়া
কোচবিহারের তুফানগঞ্জে ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর (Central Force) জওয়ানদের একটি অংশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বুধবার সন্ধ্যায়। জানা গিয়েছে, একটি স্কুলে অস্থায়ী ক্যাম্পে থাকছিলেন তাঁরা। সেখানেই আচমকা ২৪ জন জওয়ান পেটের সমস্যায় ভুগতে শুরু করেন।
পরিস্থিতি খারাপ হতে থাকায় দ্রুত তাঁদের (Central Force) তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই অসুস্থতা হতে পারে। হাসপাতালে ভর্তি ২৪ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, এখনও ১৪ জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্রের খবর, ওই জওয়ানরা নিজেদের রান্না করা খাবারই খাচ্ছিলেন। ফলে ঠিক কোন খাবার বা পানীয় থেকে সমস্যা তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন হলে খাবার ও পানীয় জলের নমুনা পরীক্ষা করা হতে পারে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মহিলা সংরক্ষণে ‘ঐতিহাসিক’ দাবি মোদীর, কী বললেন প্রধানমন্ত্রী?
এদিকে ভোটের মাত্র কয়েকদিন আগে এই ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। পুরো ঘটনার বিস্তারিত জানতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন একসঙ্গে এতজন জওয়ান (Central Force) অসুস্থ হলেন, তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও মিলেছে।












