Durga Puja 2026 Live Updates

কলকাতা ও হলদিয়া বন্দর নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের! ড্রেজিংয়ের জন্য বরাদ্দ ৪৩০.৬৮ কোটি টাকা

Published on:

Published on:

Central Government approves fund for Kolkata Port and Haldia Port dredging
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা ও হলদিয়া বন্দরের (Haldia Port) নাব্যতা বাড়াতে ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার (Central Government)। হুগলি নদী থেকে পলি ও বালি সরানোর কাজ তথা ড্রেজিংয়ের জন্য ৪৩০.৬৮ কোটি টাকা বরাদ্দ করা হল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ তথা এসএমপিএ-র জন্য এই অর্থ অনুমোদন করা হয়েছে।

কলকাতা ও হলদিয়া বন্দরের জন্য বড় বরাদ্দ কেন্দ্রের | (Central Government)

বন্দর কর্তৃপক্ষের অধীন কলকাতা ডক সিস্টেমে জাহাজ চলাচলের জন্য নিয়মিত ড্রেজিং দরকার হয়। হুগলি নদীর ২৩২ কিমি নৌপথ ও হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য ১২৫ কিমি অংশে নিয়মিতভাবে নদী থেকে পলি ও বালি সরাতে হয়।

আরও পড়ুনঃ সরকার বদলের আন্দোলনে যোগ দিলে মিলবে না সরকারি চাকরি! নির্দেশিকা জারি রাজ্যের

নদীতে পলি জমার জন্য এই নৌপথগুলিতে নিয়মিতভাবে পলি অপসারণ করতে হয়। নাহলে নাব্যতা কমে গিয়ে জাহাজ চলাচলে সমস্যা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। নিয়মিত ড্রেজিং না করা হলে কলকাতা বন্দরের কার্যকারিতা বজায় রাখা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, নদীতে পলি জমার সমস্যা প্রকৃতিগত। একে কিছুতেই এড়ানো যায় না। সেই কারণে এক্ষেত্রে কেন্দ্রীয় সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ধীরে ধীরে স্বনির্ভর হয়ে ওঠার পরিকল্পনা দীর্ঘমেয়াদে বন্দরে জন্য ভালো।

বিশেষজ্ঞদের মতে, এই অনুমোদনের জন্য আগামী কয়েক বছর নির্বিঘ্নে চ্যানেল রক্ষণাবেক্ষণ সম্ভব হবে। ফলে জাহাজ চলাচল যেমন সুরক্ষিত থাকবে, তেমনই বাণিজ্যিক কার্যক্রমও ব্যাহত হবে না।

Central Government approves fund for Kolkata Port and Haldia Port dredging

তবে ভবিষ্যতে ড্রেজিংয়ের জন্য কেন্দ্রীয় অনুদান আস্তে আস্তে কমবে। একসময় সম্পূর্ণ খরচ বন্দর কর্তৃপক্ষকেই বহন করতে হবে। ২০৩০-৩১ অর্থবর্ষের পর থেকে ড্রেজিংয়ের খরচ বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে মেটানোর পরিকল্পনা আছে।

এছাড়া ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে কেন্দ্রীয় অনুদান পেতে হলে বন্দর কর্তৃপক্ষকে বেশ কিছু লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। সেইসব বিষয়গুলি খতিয়ে দেখার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।