কোভিডকালের বকেয়া মিলবে না! সরকারি কর্মীদের DA নিয়ে এবার নতুন আপডেট

Published on:

Published on:

Central Government employees Dearness Allowance DA hike latest update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বকেয়া ডিএ (DA) নিয়ে জোর ধাক্কা খেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, কোভিডকালের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) দেওয়া হবে না। এই আবহে জুলাইয়ের ডিএ বৃদ্ধি নিয়ে সামনে আসছে নতুন আপডেট।

ডিএ নিয়ে সরকারি কর্মীদের জন্য নয়া আপডেট | (Dearness Allowance)

কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার ডিএ বাড়ানো হয়। প্রথম দফা জানুয়ারি ও দ্বিতীয় দফা জুলাই থেকে কার্যকর হয়। বর্তমানে অষ্টম বেতন কমিশনের কাজ জোরকদমে চললেও জুলাইয়ে সপ্তম বেতন কমিশনের অধীনই মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ তিলোত্তমার স্যাম্পেলে কারচুপির অভিযোগ! বিস্ফোরক সেই চিঠি নিয়ে এবার বিরাট নির্দেশ আদালতের

এই বিষয়ে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের এক সদস্য বলেন, “নতুন পে কমিশন কার্যকর হলে ডিএ শূন্য থেকে হিসেব করা হয়। সংশোধিত মাসমাইনে চালু হওয়ার ৬ মাস পর ফের মহার্ঘ ভাতা ঘোষণা করে সরকার। তবে এখনও অষ্টম বেতন কমিশনের সুপারিশ হয়নি। সেই কারণে পুরনো নিয়মে ডিএ পাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই”।

কত শতাংশ হারে ডিএ বাড়তে পারে?

সুনির্দিষ্ট নিয়ম মেনে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার হিসাব করা হয়। কনজিউমার প্রাইস ইনডেক্স-ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স সূচকের উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার। মে মাসে এই সূচক বৃদ্ধি পেয়ে ১৫০-এ পৌঁছেছে।

dearness allowance(211)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সূচক যেভাবে বাড়ছে, তাতে জুলাইয়ে ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হতে পারে। তবে কেন্দ্রের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। ফলে সেটা না হওয়া অবধি পাকাপাকিভাবে কিছু বলা যাচ্ছে না।

এক্ষেত্রে বলে রাখি, জুলাইয়ের ডিএ পেতে পেতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর মাস অবধি অপেক্ষা করতে হয়। চলতি বছরও এমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।