তিলোত্তমার স্যাম্পেলে কারচুপির অভিযোগ! বিস্ফোরক সেই চিঠি নিয়ে এবার বিরাট নির্দেশ আদালতের

Published on:

Published on:

RG Kar case update Sealdah Court ordered to send the explosive letter to CBI
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ফের নতুন মোড় নিয়েছে আরজি কর মামলা (RG Kar Case)। সম্প্রতি তিলোত্তমার বাবার কাছে একটি চিঠি আসে। নিজেকে প্রাক্তন ফরেন্সিক আধিকারিক হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি সেই চিঠিতে দাবি করেন, তিলোত্তমার ময়নাতদন্তের পর সংরক্ষিত ভিসেরা স্যাম্পেলের সঙ্গে কারচুপি করা হয়েছে। এবার সেই চিঠি নিয়েই বড় নির্দেশ দিল শিয়ালদহ আদালত (Sealdah Court)।

আরজি কর মামলায় ঘুরছে মোড় | (RG Kar Case)

আদালতের নির্দেশ, সম্প্রতি তিলোত্তমার বাবার কাছে যে চিঠি এসেছে সেটি সিবিআই দফতরে পাঠাতে হবে। এর ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সিকে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যে প্রথম! বারুইপুর এনকাউন্টারে মৃত প্রভাসের ময়নাতদন্তের আগে কেন এক্স-রে হল জানেন?

এই বিষয়ে তিলোত্তমার পরিবারের আইনজীবী অমর্ত্য দে বলেন, “তদন্তের স্বার্থেই সিবিআইকে সেই চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত”। শিয়ালদহ আদালতের জিআরও-কে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সংশ্লিষ্ট চিঠির অরিজিনাল কপি পাঠাতে হবে।

সম্প্রতি নিজেকে রাজ্য ফরেন্সিক বিভাগের প্রাক্তন আধিকারিক পরিচয় দিয়ে এক ব্যক্তি তিলোত্তমার বাবাকে একটি চিঠি পাঠান। সেখানে দাবি করা হয়, ময়নাতদন্তের পর পরীক্ষার জন্য সংরক্ষিত তিলোত্তমার ভিসেরার স্যাম্পেলের সঙ্গে কারচুপি করা হয়েছে। কিডনি, লিভার ও পাকস্থলীর নমুনা আর আগের অবস্থায় ছিল না। এদিকে এগুলি থেকেই বোঝা যেত, মৃত্যুর আগে নির্যাতিতার শরীরে কোনও ঘুমের ওষুধ অথবা বিষাক্ত পদার্থ প্রবেশ করানো হয়েছিল কিনা।

RG Kar Case

চিঠিতে আরও দাবি করা হয়, এই স্যাম্পেল কারচুপির সঙ্গে রাজ্য ফরেন্সিক পরীক্ষাগারের তিনজন আধিকারিক জড়িত। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে নমুনা পাঠানোর সময়ও তা বদলে দেওয়া হয়। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাণ্ড ঘটানো হয় বলে চিঠিতে দাবি করেন ওই ব্যক্তি।

আগেই জানা গিয়েছিল, এই চিঠির প্রেক্ষিতে শিয়ালদহ আদালতে আবেদন জানানোর তোড়জোড় করছে তিলোত্তমার পরিবার। সেই মতো আদালতের দ্বারস্থ হন তাঁরা। চিঠিতে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে, সেগুলির তদন্ত চেয়ে আবেদন জানানো হয়। এবার সেই নিয়েই বড় নির্দেশ দিয়ে দিল আদালত।