সরকারি কর্মীদের রেগুলার পেনশন বেড়ে হতে পারে ৬৭ শতাংশ! একধাক্কায় ১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Published on:

Published on:

Central Government employees regular pension hike proposal to 8th Pay Commission

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন কাঠামোয় শীঘ্রই বদল আসতে চলেছে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) কার্যকর হলেই একধাক্কায় তাঁদের বেতন অনেকটা বাড়তে পারে। পাশাপাশি রেগুলার পেনশনেও বড় বদল আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (NC-JCM) তরফে কমিশনের কাছে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে।

সরকারি কর্মীদের রেগুলার পেনশন নিয়ে বড় প্রস্তাব | (Central Government Employees)

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম বেতন ১৮ হাজার টাকা। সেটা বাড়িয়ে ৬৯ হাজার টাকা করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মী সংগঠন। পাশাপাশি রেগুলার পেনশন বাড়িয়ে ৬৭ শতাংশ ও ফ্যামিলি পেনশন বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব জানানো হয়েছে।

Central Government employees

NC-JCM-এর প্রস্তাবে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের রেগুলার পেনশন বাড়িয়ে ৬৭ শতাংশ করা হোক। আগে রেগুলার পেনশন হিসেবে ৫০ শতাংশ পাওয়া যেত। এবার সেটাই একধাক্কায় আরও ১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব গৃহীত হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা শেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ রেগুলার পেনশন হিসেবে পাবেন।

আরও পড়ুনঃ ‘ফোন না ধরা আর ইচ্ছাকৃত নির্যাতন এক নয়’! ৪৯৮এ মামলা খারিজ করে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

পাশাপাশি সংশ্লিষ্ট কর্মী সংগঠনের প্রস্তাবে আরও বলা হয়েছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ফ্যামিলি পেনশনও যেন ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। অর্থাৎ কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে যেন শেষ পাওয়া মূল বেতনের ৫০ শতাংশ টাকা পারিবারিক পেনশন হিসেবে দেওয়া হয়।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামো, ভাতা সহ নানা সুযোগ-সুবিধা রিভিউ করার জন্য অষ্টম বেতন কমিশন গঠিত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন কর্মী সংগঠনের তরফে কমিশনের কাছে নানা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। যদিও এর মধ্যে কোনওটাই চূড়ান্ত নয়। কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয় সরকারের শিলমোহরের পরেই সবটা চূড়ান্ত হবে।