মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন! কেন্দ্রের ধামাকা প্রকল্প, আবেদন থেকে যোগ্যতা সব জানুন

Published on:

Published on:

Central Government scheme Atal Pension Yojana application process benefits explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আয়ের সম্পূর্ণ টাকা কেউই খরচ করতে চান না। ভবিষ্যতের কথা ভেবে অনেকেই সেই অর্থ নানা প্রকল্পে বিনিয়োগ করেন। দেশবাসীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকারও বেশ কিছু স্কিম (Government Scheme) এনেছে। এমনই একটি নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অবধি পেনশন পাওয়া যেতে পারে।

অটল পেনশন যোজনার খুঁটিনাটি | (Atal Pension Yojana)

২০১৫ সালে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প চালু হয়েছিল। ২০২৬ সালের ২১ এপ্রিলের মধ্যে এই স্কিমের গ্রাহক সংখ্যা ৯ কোটি পেরিয়েছে। তবে যে কেউ চাইলেই এই প্রকল্পে যুক্ত হতে পারেন না। সেক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে।

আরও পড়ুনঃ কলেজে কন্ডোম কাণ্ডের জের? ইউনিয়ম রুম নিয়ে কড়া নির্দেশিকা রাজ্যের

১৮ থেকে ৪০ বছর বয়সী ভারতীয় নাগরিকরাই কেন্দ্রের এই পেনশন প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে যারা আগে বা বর্তমানে আয়কর দিচ্ছেন, তাঁরা এই অটল পেনশন যোজনার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া এই স্কিমের অধীন পেনশন পেতে হলে বিনিয়োগকারীকে অন্তত ২০ বছর বিনিয়োগ করতে হবে। তাহলেই ৬০ বছর হলে মাসিক পেনশন পেতে শুরু করবেন তিনি।

পোস্ট অফিস পরিচালিত এই প্রকল্পে মাসে মাসে একটি নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করতে হয়। অটল পেনশন যোজনার হিসেব অনুসারে, ১৮ বছর বয়সী কোনও বিনিয়োগকারী যদি মাসে মাত্র ২১০ টাকা (রোজ ৭ টাকা) বিনিয়োগ করেন তাহলে ৬০ বছর পেরোলে তিনি মাসিক ৫ হাজার টাকা করে পেনশন পেতে পারেন। ৬০ বছরের পর মাসে ১ হাজার টাকা করে পেনশন পেতে চাইলে মাসে ৪২ টাকা করে জমালেই হবে।

কেন্দ্রের এই পেনশন প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে চাইলে বিনিয়োগকারীর একটি ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস অ্যাকাউন্ট থাকতে হবে। আধার কার্ড ও একটি সক্রিয় মোবাইল নম্বর ব্যবহার করে তিনি অ্যাকাউন্ট খুলতে পারেন।

Central Government scheme Atal Pension Yojana application process benefits explained

অটল পেনশন যোজনার সুবিধা

এই সরকারি প্রকল্পের বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম, বিনিয়োগকারীর ৬০ বছর হলে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা অবধি নিশ্চিত পেনশন। বিনিয়োগকারীর মৃত্যু হলে তাঁর স্বামী অথবা স্ত্রী একটি নির্দিষ্ট অঙ্কের পেনশন পাবেন। উভয়েরই যদি মৃত্যু হয়, তাহলে ৬০ বছর বয়স অবধি সঞ্চিত টাকা মনোনীত ব্যক্তি ফেরত পাবেন। এর পাশাপাশি আয়কর আইন অনুযায়ী কর সুবিধাও মেলে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় প্রত্যেক মানুষের কর্মক্ষমতাই কমে আসে। সেই সময় মাসে মাসে পেনশন মিললে অনেকটা সুরাহা হয়। তাই ভবিষ্যতের জন্য চাইলে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারেন।