হেডফোন ছাড়া রিল দেখলেই মোটা জরিমানা! মেট্রোয় শব্দদূষণ রোধে কড়া পদক্ষেপ

Published on:

Published on:

Chennai Metro Rail Limited took big step to curb noise pollution in the Metro.
Follow

বাংলাহান্ট ডেস্ক: মেট্রো (Chennai Metro) যাত্রায় সহযাত্রীদের বিরক্তির অন্যতম কারণ হয়ে উঠেছে উচ্চস্বরে ভিডিও দেখা বা স্পিকারে কথা বলার প্রবণতা। লোকাল ট্রেন হোক বা মেট্রো, প্রায় সর্বত্রই এই দৃশ্য এখন নিত্যদিনের। হেডফোন ছাড়াই মোবাইলে রিল দেখা, গান বাজানো বা স্পিকারে ফোনে কথা বলার কারণে অন্য যাত্রীদের চরম অস্বস্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে অভিযোগ থাকলেও তেমন কড়া পদক্ষেপ দেখা যায়নি। অবশেষে এই প্রবণতায় লাগাম টানতে উদ্যোগী হয়েছে চেন্নাই মেট্রোর।

শব্দদূষণ রোধে চেন্নাই মেট্রোর (Chennai Metro) তরফে কড়া পদক্ষেপ

সম্প্রতি চেন্নাই মেট্রোর তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে যে মেট্রো বা মেট্রো চত্বরে উচ্চস্বরে কথা বলা, হেডফোন ছাড়া গান বা ভিডিও চালানো এবং স্পিকার মোডে ফোনে কথা বলা বেআইনি বলে গণ্য হবে। এতদিন এই ধরনের আচরণে কোনও কড়া শাস্তির ব্যবস্থা না থাকায় যাত্রীরা প্রায়ই সমস্যায় পড়তেন। নতুন নিয়মে সেই অসুবিধা দূর করার লক্ষ্য নিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ কোরিয়ার মধ্যে ‘ডিজিটাল ব্রিজ’-এর ঘোষণা! ৪ বছরে ৫০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্য

নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রো রেলওয়ে অ্যাক্ট  ২০০২-এর ধারা ৫৯ অনুযায়ী এমন কোনও আচরণ যা অন্য যাত্রীর অসুবিধার কারণ হয়, তা শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের আওতায় এখন থেকে শব্দদূষণ করলে সংশ্লিষ্ট যাত্রীকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। শুধু জরিমানাই নয়, প্রয়োজনে অভিযুক্তকে মেট্রো চত্বর থেকে বের করে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের স্বস্তিদায়ক ও শান্ত পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে অফিস টাইম বা ভিড়ের সময়ে এই ধরনের শব্দদূষণ আরও বিরক্তিকর হয়ে ওঠে। ফলে নতুন নিয়ম কার্যকর হলে যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহু নিয়মিত যাত্রী।

Chennai Metro Rail Limited took big step to curb noise pollution in the Metro.

আরও পড়ুন: নাসিকের TCS-এর পর এবার এই শহর! NGO-র আড়ালে ধর্মান্তরণের অভিযোগ, গ্রেফতার মালিক

বিশেষজ্ঞদের দাবি, গণপরিবহনে শৃঙ্খলা বজায় রাখতে এমন নিয়ম অত্যন্ত জরুরি। শুধুমাত্র আইন প্রণয়ন করলেই হবে না, তা সঠিকভাবে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ। চেন্নাই মেট্রোর (Chennai Metro Rail Limited) তরফে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই এই নিয়ম কঠোরভাবে কার্যকর করা হবে এবং যাত্রীদের সচেতন করতেও প্রচার চালানো হবে, যাতে সবাই মিলেই একটি শান্ত ও স্বচ্ছন্দ যাত্রা পরিবেশ গড়ে তুলতে পারেন।