বাংলা হান্ট ডেস্ক: যাঁরা নিয়মিত ধূমপান করেন তাঁদের বাড়িতে চলেছে খরচ। মূলত, ফের দাম বাড়ছে সিগারেটের (Cigarette Price)। ইতিমধ্যেই ITC (ITC Limited) তাদের কয়েকটি নির্দিষ্ট সিগারেট ব্র্যান্ডের MRP (Maximum Retail Price) বাড়িয়েছে। এরপর নতুন দামসহ প্যাকেটগুলি বাজারে আসতে শুরু করেছে।
ফের দাম বাড়ল সিগারেটের (Cigarette Prices):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ITC-র ক্লাসিক কানেক্টের ২০ টি সিগারেটের প্যাকেটের দাম এখন বেড়ে ৪২৮ টাকা হয়েছে। আগে একই প্যাকেটটি ৩৯০ টাকায় পাওয়া যেত। এর ফলে প্যাকেটটির দামে ৯.৭৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।

দাম বেড়েছে গোল্ড ফ্লেক সুপারস্টারের: জানিয়ে রাখি যে, সংস্থাটি গোল্ড ফ্লেক সুপারস্টার ব্র্যান্ডের ১০ টি সিগারেটের প্যাকেটের দামও বাড়িয়েছে। এটির দাম এখন ৮৯ টাকা হয়েছে। অথচ আগে একই প্যাকেট ৭৯ টাকায় বিক্রি হতো। এই প্যাকেটের দাম প্রায় ১২.৬ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ভারত ৪ লক্ষ কোটির তেল কেনায় ‘ক্ষুব্ধ’ আমেরিকা! ১০০ শতাংশ শুল্ক লাগু করবেন ট্রাম্প?
একাধিকবার দাম বৃদ্ধি: উল্লেখ্য যে, চলতি বছরে অর্থাৎ ২০২৬-এ ITC এই ব্র্যান্ডগুলির দাম আগেও বাড়িয়েছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে ক্লাসিক কানেক্ট-এর দাম ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০ টাকা এবং তারপর ৩৯০ টাকা করা হয়েছিল। এদিকে, গোল্ড ফ্লেক সুপার স্টারের দাম প্রথমে ৫৯ টাকা থেকে বেড়ে ৭০ টাকা এবং পরে ৭৯ টাকা হয়।
আরও পড়ুন: UPI পেমেন্টে কেন লাগু হচ্ছে চার্জ? স্পষ্ট করল NITI Aayog
কর পরিবর্তনের পর মূল্যের ওপর প্রভাব: আসলে, সিগারেটের মূল্যের ক্রমাগত বৃদ্ধি এই বছর কার্যকর হওয়া নতুন কর কাঠামোর সঙ্গেও যুক্ত। ১ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যের ওপর ৪০ শতাংশ GST এবং অতিরিক্ত আবগারি শুল্ক প্রযোজ্য হয়েছে। ফলে, বর্ধিত করের বোঝার প্রভাব মোকাবিলা করার জন্য কোম্পানিগুলি বিভিন্ন ক্যাটাগরির পণ্যের দাম বাড়িয়েছে। ইতিমধ্যেই নতুন MRP সহ প্যাকেট বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে পুরনো স্টক শেষ হয়ে গেলেই নতুন প্যাকেট পাওয়া যাবে।













