অন্নপূর্ণার ১২ পাতার ফর্ম পূরণ করলেই বড় সুবিধা! জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Annapurna Yojana
Follow

বাংলা হান্ট ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পেতে আবেদনকারীদের ১২ পাতার একটি ফর্ম পূরণ করতে হচ্ছে। এই দীর্ঘ আবেদনপত্র প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়ার কারণ নিয়ে শুরু হয় আলোচনা। অনেকের অভিযোগ ছিল, মাসিক আর্থিক সহায়তার প্রকল্পে এত বিস্তৃত তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা কী? এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণে বিরাট সুবিধা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনার এই ১২ পাতার তথ্যভান্ডার ভবিষ্যতে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদনকে অনেক সহজ করে দেবে। অন্নপূর্ণা যোজনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আবেদনকারীদের কাছ থেকে অতিরিক্ত তথ্য নেওয়ার পিছনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

একবার তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত হয়ে গেলে পরবর্তীকালে কেন্দ্র বা রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে একই তথ্য বারবার জমা দিতে হবে না। সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, “১২ পাতার ফর্ম নিয়ে সমালোচনা হয়েছে। আসলে ৪ পাতা ছাড়া ফিলআপের কিছু ছিল না। আর একবার আপনি ফিলআপ করে দিয়েছেন, পোর্টালে আপলোড হয়ে গিয়েছে। শুধু এই স্কিম নয়, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আরও অসংখ্য স্কিমে আপনি সুযোগ পাবেন। আপনাকে আর ফর্ম পূরণ করতে হবে না। তাই, আপনারাও সহযোগিতা করেছেন। আমরাও আপনাদের ধৈর্যকে কুর্নিশ জানাই।”

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, আবেদন জমা দেওয়ার সময়সীমা এখনও শেষ হয়নি। যাঁরা এখনও ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের হাতে আরও সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করার অনুরোধও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “পুরো জুন মাস সময় পেয়েছেন। পুরো জুলাই ও অগস্ট মাস পাবেন। ফর্ম পূরণ করুন।”

অনুষ্ঠান থেকে আবেদন যাচাইয়ের অগ্রগতি এবং অর্থ বিতরণের তথ্যও তুলে ধরা হয়। প্রশাসনের হিসাব অনুযায়ী, মোট প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। যাচাই প্রক্রিয়ায় দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক আবেদন নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে সেই আবেদনগুলি বাতিল করা হয়েছে। অন্যদিকে, যাঁদের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে অর্থ পাঠানো শুরু হয়েছে।

CM announces huge benefits by filling out Annapurna Yojana's 12-page form

আরও পড়ুন : SIR-এ নাম বাদ পড়াদের সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ! কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে আবেদন প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন উঠেছিল, সেই বিতর্কের মধ্যেই সরকারের তরফে স্পষ্ট করা হল দীর্ঘ আবেদনপত্রের উদ্দেশ্য। একই সঙ্গে যোগ্য আবেদনকারীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজও চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।