‘আগামী ৬ মাসের মধ্যে পুরসভার ভোট’! ডেডলাইন বেঁধে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

CM Suvendu Adhikari announces Kolkata Municipal Corporation election within 6 months
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal Corporation) ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছিল। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর সম্প্রতি কলকাতা পুরসভার পুরবোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। এবার কলকাতা পুরসভায় ভোট নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৬ মাসের মধ্যে কেএমসি-তে ভোট হবে বলে ঘোষণা করেন তিনি।

ডেডলাইন বেঁধে বড় ঘোষণা শুভেন্দুর | (Suvendu Adhikari)

সোমবার কলকাতা পুরসভায় আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন সদ্যপ্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার থেকে শুরু করে মালা রায়, কাজরী বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার একাধিক কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা। সেই অনুষ্ঠানেই কলকাতা পুরসভার ভোট সংক্রান্ত ঘোষণা করেন তিনি।

আরও পড়ুনঃ আরও প্যাঁচে সন্দেশখালির শেখ শাহজাহান! ED-র এক পদক্ষেপে উড়ল রাতের ঘুম

শুভেন্দু বলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন হবে। তাঁর কথায়, “কলকাতা পুরসভায় দীর্ঘদিন অচলাবস্থা ছিল। আগামী ৬ মাস, ৭ ডিসেম্বরের মধ্যে ইলেকশন কমিশন ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে পুরসভা তুলে দেবে।“

এখানেই না থেমে মুখ্যমন্ত্রী বলেন, “৬ মাসের মধ্যে ভোটের নিয়ম রয়েছে। যদি কোনও কিছু হয়। একথা কমিশনার বলেছেন। আমাদের পিছনের দরজা নিয়ে কিছু করার নেই। আমাদের সরকারের নীতি ভীষণ পরিষ্কার। অচলাবস্থা চলতে পারে না। যাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তাঁদের কাছে বিকল্পও ছিল। তবে তাঁরা মেয়র নির্বাচন করতে পারেননি। এখানে রোজকার সার্ভিস হয়, থেমে থাকতে পারে না”।

Suvendu Adhikari

চলতি বছরের ডিসেম্বর মাস অবধি কলকাতা পুরসভার মেয়াদ ছিল। তবে তার আগেই ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেন। এরপর কেএমসি-র পুরবোর্ডও ভেঙে দেয় রাজ্য সরকার। প্রশাসক হিসেবে কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পান্ডেকে নিয়োগ করে পুর ও নগরোন্নয়ন দফতর। এবার মুখ্যমন্ত্রী জানালেন, আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন সম্পন্ন করা হবে। ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন হয়ে যাবে বলে ডেডলাইনও বেঁধে দেন তিনি।