বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বারো মাসের তেরো পার্বণ এখন আরও বেড়েছে। এবছর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী (Uttam Kumar 100th Birth Anniversary)। সেই কারণেই আগামী ৩রা সেপ্টেম্বর থেকে ৬ ই সেপ্টেম্বর উত্তম কুমারের ১০০ বছর পূর্তি যাতে আরও স্মরণীয় হয় সেটার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। মূলত একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে।
Uttam Kumar এর জন্ম শতবার্ষিকীতে বিশেষ আয়োজন রাজ্য সরকারের
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল নন্দনে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) সহ উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে অরিন্দম শীল, কাঞ্চন মল্লিক, সৃজিত মুখোপাধ্যায় সহ আরও অনেকেই। বৈঠকেই বিশেষ অনুষ্ঠানের জন্য একটি ২০ সদস্যের অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়েছে।
এদিন বৈঠকের শেষে শুভেন্দু অধিকারী জানান, উত্তম কুমার প্রকৃত অর্থেই নায়কের নায়ক। সেই কারণেই তাঁকে মহানায়ক বলা হয়। আমার মন্ত্রিত্বের সময় তাঁর শতবর্ষ পালন করার সুযোগ পেয়েছি, ইটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। প্রতিবছরের মত এবছরেও আগামী ১৬ই ডিসেম্বর থেকে ২৩শে ডিসেম্বর অবধি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা KIFF 2026 চলবে। এই সময় যথাযোগ্য আয়োজন করা হবে বলেই জানান তিনি।
আরও পড়ুনঃ বিশ্ব পর্যটন মানচিত্রে জুড়বে নেতাজির সংগ্রহশালা, বড় ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্রনাথ
কি কি পরিকল্পনা উত্তম জন্মশতবার্ষিকী পালনে?
মহানায়কের জন্ম শতবার্ষিকী পালনে কি কি ব্যবস্থা করা হবে এই প্রশ্ন উঠছে কম বেশি সকলেরই মনে। এর উত্তরে জানা যাচ্ছে, জন্মদিনের রাত্রেই কেক কাটার ব্যবস্থা করা হবে। এরপর কলকাতার বিভিন্ন প্রান্তে উত্তম কুমারকে নিয়ে হেরিটেজ ওয়াকের আয়োজন করা হবে। তাঁর জীবনযাত্রা, অভিনয় জীবন থেকে শুরু করে বাংলা চলচিত্রে তাঁর অবদান নিয়ে প্রদর্শনী করা হবে। এখানেই শেষ নয়, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে সেমিনার থেকে শুরু করে সিম্পোসিয়ামের আয়োজন করা হবে। চলবে বিশেষ আলোচনাসভা।
এছাড়া ইতিমধ্যেই কালীঘাটের উত্তম মঞ্চের আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। আগামীতে উত্তম কুমার ফিল্ম সেন্টারও তৈরী হতে পারে। এই মর্মে HIDCO এর কাছে প্রস্তাবও পাঠানো হয়ে গিয়েছে। দীর্ঘমেয়াদি এই সমস্ত পরিকল্পনার জন্য উত্তম কুমার কমিটি (Uttam Kumar Committee) গঠন কর হয়েছে।













