বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যখনই লুচি ভাজবেন তখনই দেখবেন কেমন যেন একটা কুঁচকিয়ে যায়। অথবা ফুলে ওঠে না। যার ফলে অনেকে লুচি খেতে পছন্দ করেন না। কারণ, ফুলকো লুচির স্বাদ আলাদাই হয়। তবে আজকের প্রতিবেদনে রইল এমন কিছু টোটকা, যা মানলেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজেই ফুলকো লুচি তাও আবার সহজেই (Cooking Tips)।
ভাজার আগে তেলে নুন দিন, লুচির রূপ-স্বাদ দুটোই বদলে যাবে (Cooking Tips)
সপ্তাহ শেষে বাড়িতে লুচি, আলুর দম অনেকের বাড়িতে হয়। তবে বহুক্ষেত্রে দেখা যায়, লুচি গুলো ফুলে উঠছে না। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি সহজেই ফুলকো লুচি বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার সহজ পদ্ধতিতে (Cooking Tips)।

আরও পড়ুন: এপ্রিলে যুবসাথীর টাকা বিতরণ নিয়ে প্রশ্ন, কারা পেতে পারেন আগে জানুন
প্রথমত, বলে রাখা প্রয়োজন তেলেভাজাকে কখনওই স্বাস্থ্যকর খাবার বলা যায় না। তেলে ভাজা খাবার বেশি খেলে অতিরিক্ত পরিমাণে স্নেহপদার্থ শরীরে প্রবেশ করে। দোকানে যে ধরনের তেল ব্যবহার করা হয়, তা মোটেই স্বাস্থ্যকর নয়।
তবে বাড়িতে ভাজাভুজি করলে কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা যায়। একটি টোটকা মেনে চললে কিন্তু ভাজাভুজি রান্নার সময় তেলের খরচ কমবে। বহু সময় দেখা যায় অনেক রন্ধনশিল্পীদের ভাজাভুজি রান্নার সময় গরম তেলে খানিকটা নুন ছড়িয়ে দিতে।
কারণ, তেলে নুন মিশিয়ে দিলে ভাজাভুজি কম তেল টানে। অর্থাৎ আপনি সাধারণ তেলে লুচি ভেজে সেটিকে টিস্যুর উপরে রাখলে দেখবেন, তেল একেবারে ভর্তি। তবে এ বার গরম তেলে খানিকটা নুন মিশিয়ে তার পর সেই তেলে লুচি ভাজুন। এতে লুচিতে কম তেল শোষন হবে (Cooking Tips)।












