তরকারিতে জিরে বেশি পড়ে স্বাদ নষ্ট? এই টিপসেই আবার হবে পারফেক্ট, জানুন ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Cooking Tips added too much cumin powder easily fix your dish
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভাল রান্না করতে গেলে সব সময় মাথায় মশলা, পাতি ঠিকঠাক ভাবে দিতে হয়। তা না হলে রান্নার স্বাদ একেবারে পাল্টিয়ে যায়। তবে কোন কারনে যদি আপনার হাত ফসকে রান্নার মধ্যে জিরে গুঁড়ো বেশি পড়ে যায়। তখন সেই খাবারটা খেতে তেতো রকমের হয়। আর তখন আপনি সেই খাবার ফেলে দিতে বাধ্য হন (Cooking Tips)। তবে আজকের প্রতিবেদনে রইলো এমন কিছু টোটকা। যেখানে আপনি সহজেই জিরে বেশি পড়ে গেলেও খাবার ফেলে না দিয়ে তার মাত্রা সহজে ঠিক করতে পারবেন।

জিরে পাউডার বেশি পড়েছে? সহজেই ঠিক করুন রান্না (Cooking Tips)

নিরামিষ রান্নার মধ্যে বউ মানুষ জিরের গুঁড়ো দিতে ভালোবাসেন। তবে এবার কোনো কারণে যদি হাত ফসকে বেশি জিরের গুঁড়ো পড়ে যায়। তাহলে সেই খাবার অনেক সময় ফেলে দিতে হয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা শেয়ার করব। যেখানে আপনি খাবার ফেলে না দিয়ে। সহজে সেই খাবারগুলো খেতে পারবেন। দেখে নিন সেই রকম বেশ কিছু টোটকা (Cooking Tips)।

Cooking Tips added too much cumin powder easily fix your dish

আরও পড়ুন: রান্নার গ্যাসের দামে পরিবর্তনের ইঙ্গিত, কাল থেকেই কি বাড়বে খরচ—জানুন আপডেট

১) জিরে বেশি পড়ে গেলে এক কাপ জল ভাল করে গরম করে রান্নায় মিশিয়ে দিন। এতে জিরের গন্ধ চলে যাবে আর খেতেও বেশ ভাল হবে।

২)খাবারে নারকেলের দুধ মিশিয়ে দিতে পারেন। এতে স্বাদও বাড়বে। যদি তরকারিতে বেশি হলুদ পড়ে যায় তাহলেও নারকেলের দুধ মিশিয়ে নিতে পারেন।

৩)রান্নায় টকদই মেশালে তার স্বাদ বেড়ে যায়। যদি দেখেন যে বেশি জিরে পড়েছে তাহলে টকদই ফেটিয়ে মিশিয়ে দিন। স্বাদ বদল হবেই।

৪)কয়েক টুকরো পেঁপে মিহি পেস্ট করে সেই পেস্টটা তরকারিতে দিয়ে দিন। এতে জিরের পরিমান কমে যাবে সেই সঙ্গে তরকারির ঝোলও ঘন হবে (Cooking Tips)।