বাংলা হান্ট ডেস্ক: শেষ হতে চলেছে এপ্রিল মাস। শুক্রবার থেকে শুরু হতে চলেছে নতুন মাস। এই নতুন মাসের শুরুতে বেশ কিছু আর্থিক ও প্রশাসনিক বদল আসতে চলেছে। যেখানে কার্যকর হতে চলেছে একাধিক নতুন নিয়ম। যার মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে সিএনজি ও পি এন জি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন দেখা যাবে (LPG Cylinder)। এর ফলে পকেটে চাপের পড়তে চলেছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নিন ১ মে থেকে কি কি বদল আসবে।
রান্নার গ্যাসে বড় আপডেট, কাল থেকে কি দাম বাড়বে (LPG Cylinder)
সূত্রের খবর প্রতি মাসের প্রথম দিনে সরকারি তেল সংস্থাগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে। সেই নিয়ম মেনেই ১ মে ২০২৬ থেকেও নতুন দাম ঘোষণা হতে পারে। যদিও এখনও পর্যন্ত নতুন দামের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার কারণে রান্নার গ্যাসের দাম বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে (LPG Cylinder)।

আরও পড়ুন: মাটনের মতোই স্বাদ, এঁচোড় চম্পারনে নতুন এক্সপেরিমেন্ট, কীভাবে বানাবেন তার রেসিপি রইল
এছাড়াও এলপিজির পাশাপাশি ১ মে থেকে সিএনজি (CNG) এবং পিএনজি (PNG)-র দামও সংশোধন করা হতে পারে। প্রতি মাসের শুরুতেই তেল সংস্থাগুলি নতুন দর ঘোষণা করে থাকে। এপ্রিল মাসের শুরুতে দাম বৃদ্ধি হলেও পরে কিছুটা কমানো হয়েছিল।
পাশাপাশি ১ মে থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম কার্যকর করছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক State Bank of India। ব্যাঙ্কের ওয়েবসাইট অনুযায়ী, এবার বিলম্বিত পেমেন্ট চার্জ এবং বার্ষিক ফি-তে পরিবর্তন আনা হয়েছে।
এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী ১০০ টাকার বেশি এবং ৫০০ টাকা পর্যন্ত বকেয়া থাকলে ১০০ টাকা লেট পেমেন্ট চার্জ লাগবে।৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বকেয়ার ক্ষেত্রে ৫০০ টাকা চার্জ ধার্য করা হবে। এছাড়াও কিছু ক্রেডিট কার্ডে ৪৯৯ টাকা বার্ষিক ফি চালু রাখা হয়েছে, যা নির্দিষ্ট বার্ষিক খরচের শর্ত পূরণ করলে ফেরত পাওয়া যেতে পারে (LPG Cylinder)।












