বাংলা হান্ট ডেস্ক: রান্না কখনো কখনো অজান্তে বেশি তেল হয়ে গেলে খাবারের স্বাদ একেবারে পাল্টে যায় । তেল অতিরিক্ত হয়ে গেলে যেমন খাবারের স্বাদ পাল্টিয়ে যায়। তেমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে। তবে আজকের প্রতিবেদনে রইল খাবারে অতিরিক্ত তেল হয়ে গেলে সেগুলোকে না ফেলে কিভাবে আপনি এই সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন (Cooking Tips)। জানুন বিস্তারিত।
বেশি তেল পড়ে গেছে? সহজেই ঠিক করুন রান্না (Cooking Tips)
১) যদি ডাল, তরকারি বা ঝোল জাতীয় রান্নায় তেল ভেসে থাকে, তা হলে টিস্যু পেপার কামাল করতে পারে। একটি পরিষ্কার কিচেন টিস্যু উপরে ছুঁইয়ে দিন (Cooking Tips)।
২) একটি বরফের টুকরো পরিষ্কার কাপড়ে মুড়ে রান্নার ওপর কয়েক সেকেন্ড ধরে রাখুন। তেল বরফের ঠান্ডায় জমে কাপড় বা চামচে লেগে আসবে।

আরও পড়ুন: প্যান কার্ড নেই? এবার ব্যাঙ্কিং-সহ জরুরি কাজে পড়তে পারেন বড় সমস্যায়—সতর্ক হোন এক্ষুনি
৩) গরম খাবারের ওপর তেল সাধারণত উপরে ভেসে থাকে। বড় চামচ দিয়ে আস্তে আস্তে উপরের তেলটি তুলে ফেলতে পারেন।
৪) আলু তেল শোষণ করতে খুবই কার্যকর। রান্নায় কয়েকটি বড় আলুর টুকরো দিয়ে ৫–৭ মিনিট ফুটিয়ে নিন। আলুর টুকরো তেল শুষে নেবে।
৫) লেবুর রস তেলের তীব্রতা কমায় এবং রান্নার স্বাদও বাড়ায়। সম্ভব হলে রান্নার শেষে সামান্য লেবুর রস দিলে অতিরিক্ত তেলের ভাব অনেকটা কমে যায় (Cooking Tips)।












