বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের অধ্যবস্য শুরু থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে নতুন এক নিয়ম আছে পারে প্যান কার্ড (Pan Card) হোল্ডারদের জন্য। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে। পাশাপাশি গত ১ এপ্রিল থেকে প্যান কার্ডের একাধিক বদল এসেছে। তাছাড়া বর্তমানে আপনি যদি প্যান কার্ডের আবেদন করতে চান, তাহলে আপনাকে মোট চারটি ফর্মের প্রয়োজন হবে বলে জানা গিয়েছে।
প্যান কার্ড ছাড়া থমকে যেতে পারে একাধিক পরিষেবা (Pan Card)
নতুন বছরের অধ্যবস্য শুরু থেকে আপনার আয় করার হিসাব বদলাতে চলেছে। আয়কর দফতর প্রস্তাবিত ড্রাফ ইনকাম ট্যাক্স রুল ২০২৬ কার্যকর হলে সম্পত্তি বেচাকেনা থেকে হোটেলের বিল সব ক্ষেত্রেই বেশ কিছু বদল আসবে, বলে মনে করা হচ্ছে এই প্যান কার্ডের নিয়মে (Pan Card)। জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: রোজকার রান্নায় আনুন নতুন টুইস্ট, আলু-ফুলকপি বাদ দিয়ে তৈরি করুন নবরত্ন কোর্মা, জানুন রেসিপি
সূত্রের খবর কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রুখতেই কেন্দ্রের এই কড়া পদক্ষেপ। এছাড়াও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা জানিয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা, রুপো বা হিরের গয়না কিনতে গেলে প্যান কার্ড দেখানো বাধ্যতামূলক।
তবে শুধু গয়না নয়, ৫ লক্ষ টাকার বেশি দামি গাড়ি কেনা, ক্রেডিট কার্ডের আবেদন কিংবা ডিম্যাট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্যান কার্ড ছাড়া গতি নেই। এছাড়াও মিউচুয়াল ফান্ড বা বন্ডে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করতে গেলেও প্যান কার্ড পকেটে রাখা চাই।
পাশাপাশি ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার বেশি নগদ তোলা বা জমা দেওয়া, ১ লক্ষ টাকার বেশি সিকিউরিটিজ লেনদেন এবং অতালিকাভুক্ত শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া পরিসংখ্যান বলছে, আগে যেখানে বছরে প্রায় ১২ কোটি ফর্ম ৬০ জমা পড়ত, কড়াকড়ির জেরে এখন সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র ২ কোটিতে (Pan Card)।












