রোজকার রান্নায় আনুন নতুন টুইস্ট, আলু-ফুলকপি বাদ দিয়ে তৈরি করুন নবরত্ন কোর্মা, জানুন রেসিপি

Published on:

Published on:

Recipe whip up a delicious Navratna Korma with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে এক ধরনের রান্না করতে কারোরই ভালো লাগেনা। এবার স্বাদ পরিবর্তন করতে চাইলে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নিরামিষ ভাবে নবরত্ন কোর্মা। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু নবরত্ন কোর্মা (Recipe)

বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে। তাহলে তাদেরকে কি খেতে দেবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে নতুনত্ব কোন খাবার যদি খাওয়াতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। এক নজরে দেখে নিন অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে কিভাবে বানাবেন নবরত্ন কোর্মা (Recipe)।

 Recipe whip up a delicious Navratna Korma with just a few ingredients

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে বাড়ল চাপ! হু হু করে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

আলু: ২টি

ফুলকপি: ১টি

সিম: ৬-৭টি

বিনস: ৬-৭টি

কড়াইশুটি: ১ কাপ

টমেটো: ২টি

গাজর: ৩-৪টি

ক্যাপসিকাম: ২টি

পনির: ২৫০ গ্রাম

কাজুবাদাম: ১০-১২টি

কিশমিশ: ১০-১২টি

পোস্ত: ৪ টেবিল চামচ

চারমগজ: ২ টেবিল চামচ

আদা বাটা: ২ চা চামচ

কাঁচালঙ্কা: ৩-৪টি

শুকনো লঙ্কা: ২টি

ঘি: ৪ টেবিল চামচ

তেজপাতা: ২টি

ছোট এলাচ: ২-৩টি

দারচিনি: ২-৩ টুকরো

নুন: পরিমাণমতো

চিনি: পরিমাণমতো

দুধ: ১ কাপ

প্রণালী: প্রথমে সব সব্জি কেটে, ধুয়ে, জল ঝরিয়ে রাখুন। এরপর অন্যদিকে মিক্সিতে টমেটো, আদা, কাঁচালঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখুন। তার পর কাজু, পোস্ত এবং চারমগজ দিয়ে আরও একটা পেস্ট বানিয়ে নিন। বা যদি চান সব্জিগুলো একটু ভাপিয়ে নিতে পারেন। তা হলে রাঁধতে বেশি সময় লাগবে না।এ বার কড়াইতে ঘি দিন। চাইলে পনির ভেজে তুলে রাখতে পারেন। পাশাপাশি দিতে পারেনকিশমিশ আর একমুঠো কাজুবাদাম। এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নবরত্ন কোর্মা (Recipe)।