ঘণ্টার পর ঘণ্টা নয়, কুচো চিংড়ি পরিষ্কার হবে নিমেষে! রইল ৫ কার্যকর টিপস

Published on:

Published on:

Cooking Tips clean small shrimp in minutes here are some easy tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে এই চিংড়ি মাছ খেতে যতটা না ভালো লাগে তার থেকেও বাছতে বেশি সময় লাগে। যার ফলে অনেকেই চিংড়ি মাছ খেতে চান না। তবে আজকে প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া টোটকা যার মাধ্যমে আপনি সহজেই চিংড়ি মাছ তাড়াতাড়ি বেছে নিতে পারবেন। জেনে নিন সেই টোটকা গুলো (Cooking Tips)।

মিনিটেই পরিষ্কার হবে কুচো চিংড়ি, রইল সহজ টিপস (Cooking Tips)

চিংড়ির পিঠের কালো সুতোর মতো একটা অংশ থাকে। এটি চিংড়ির পরিপাক নালি। এটা পরিষ্কার করা জরুরি। অন্যথায় হজম বা অ্যালার্জির সমস্যা হবে (Cooking Tips)।

Cooking Tips clean small shrimp in minutes here are some easy tips

আরও পড়ুন: সৌন্দর্যে হার মানাবে দার্জিলিংকেও! পাহাড়প্রেমীদের নতুন ঠিকানা সাপুতারা

চিংড়ির গায়ে পিচ্ছিল ভাব দূর করতে নুনের সাহায্য নিন। একটি পাত্রে সমস্ত চিংড়ি নিন। তাতে মোটা দানাযুক্ত নুন ছড়িয়ে দিন। এ বার হাত দিয়ে রগড়াতে থাকুন। দেখবেন হাতে ময়লা উঠে আসছে।

চিংড়ির মাথায় ছোট থলির মতো একটি অংশ থাকে। সেখানে বালি ও নোংরা জমা হয়। এটা চাইলেই আপনি পুরোটা বাদ দিয়ে দিতে পারেন। এ ছাড়া শূর সমেত মাথার দিকের অংশটা কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিন।

চিংড়ি আঁশটে গন্ধ দূর করতে লেবুর রস বা ভিনিগারের সাহায্য নিতে পারেন। চিংড়ি ধোয়ার পরেই তাতে এক চামচ লেবুর রস বা ভিনিগার মাখিয়ে মিনিট দুয়েক রাখুন। তারপরেই ধুয়ে নিন।

চিংড়ির খোসা ছাড়াতে চান, তা হলে গরম জলের সাহায্য নিন। গরম জলে সমস্ত চিংড়ি ৫ মিনিট ডুবিয়ে রাখুন। তারপরে খোসা ছাড়ালেই সেটি চটজলদি উঠে আসবে (Cooking Tips)।