ভাজার নাম শুনলেই বাড়তি তেলের ভয়! জেনে নিন কম তেলে খাস্তা বেগুন বানানোর ঘরোয়া টেকনিক

Published on:

Published on:

Cooking Tips do you know how to fry eggplant with less oil
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভাত ডালের সঙ্গে যেকোনো ভাজা পাতে থাকলে বাঙালিরা আর কিছু লাগেনা। আর ভাজা ভুজির তালিকায় বরাবরই এগিয়ে থাকে বেগুন ভাজা। এবার বেগুন ভাজতে গেলে অনেক সময় দেখা যায় অতিরিক্ত তেল লেগে যাচ্ছে। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কম তেলে বেগুন ভাজা যায় সেই প্রণালী (Cooking Tips)।

কম তেলে কীভাবে বেগুন ভাজবেন জানেন? (Cooking Tips)

বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন। নিত্যদিনের খাবারে তেল মশলা কম ব্যবহার করার পক্ষে মত দেন চিকিৎসকরাও। তবে কি বেগুন ভাজা বাদ দিতে হবে মেনু থেকে? একেবারেই নয়। কম তেলেও হবে দিব্যি মুচমুচে বেগুন ভাজা।

Cooking Tips do you know how to fry eggplant with less oil

আরও পড়ুন: চার দেওয়ালের মধ্যে বিভীষিকা! তরুণীর গোপনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন, গ্রেপ্তার প্রেমিক

উপকরণ

বেগুন (গোল বা লম্বা): ১টি (গোল করে কাটা)

হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ

লঙ্কা গুঁড়ো: ১/৪ চা চামচ (ঐচ্ছিক)

নুন: স্বাদমতো

সরিষার তেল: ভাজার জন্য পরিমাণমতো

প্রণালী: এর জন্য প্রথমেই বেগুন ভালো করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এবার গোল গোল করে বেগুন কেটে ছুরি দিয়ে চিরে চিরে দিতে হবে। এবার একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য নুন (Recipe)। তার মধ্যে ভিজিয়ে দিতে হবে কেটে রাখা বেগুনের টুকরোগুলি। এই পদ্ধতিতে বেগুন ভাজলে অতিরিক্ত তেল লাগবে না। সামান্য তেলেই মনের মতো বেগুন ভাজা হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে বা লুচি পরোটার সঙ্গে দারুণ জমবে বেগুন ভাজার যুগলবন্দি (Cooking Tips)।