খাবারে নুন বেশি হয়ে গেলে কী করবেন? জেনে নিন সহজ ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Cooking Tips don't be disappointed if you add too much salt this hack will save your dish
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভালো খাবার রান্না করতে গেলে সব সময় মনে রাখতে হয় স্বাদের কথা। কারণ, ঠিকঠাক ঝাল, নুন, মিষ্টি না হলে খাবারের সঠিক স্বাদ আসে না। এর জন্য রান্না করার সময় পরিমান ও পরিমাপের অনুপাত ভালো করে মাথায় রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় যে হাত ফসকে নুন বেশি পড়ে যায়, যার ফলে খাবারের স্বাদ পাল্টে যায়। আপনার সঙ্গে যদি এমনটা হয়, তাহলে আজকের প্রতিবেদন রইল এই সমস্যার সমাধান। দেখে নিন খাবারে নুন বেশি হলে, তা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করবেন (Cooking Tips)।

নুন বেশি পড়ে গেলে হতাশ হবেন না, এই হ্যাকেই বাঁচবে রান্না (Cooking Tips)

খাবারে নুন বেশি হয়ে গেলে বেশিরভাগ সময় আপনি সেই খাবারগুলো হয়তো ফেলে দেন। তবে খাবার খেলে না দিয়ে ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করে আপনি সেই রান্নার স্বাদ আবার কিছুটা হল এক রকম আনতে পারবেন। আজকের প্রতিবেদনা রইল সেই রকমই বেশ কিছু টিপস। জেনে নিন বিস্তারিত (Cooking Tips)।

Cooking Tips don't be disappointed if you add too much salt this hack will save your dish

আরও পড়ুন: ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বদলাতে পারবেন বোর্ডিং স্টেশন, জানুন প্রসেস

১) ঝোলের মধ্যে নোনতা ভাব বেশি হয়ে গেলে ব্যবহার করতে পারেন ফ্রেশ ক্রিম। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে। অপরদিকে নোনতা ভাব সহজে কেটে যাবে। পাশাপাশি বাড়িতে ক্রিম না থাকলে দিতে পারেন টক দই।

২)খাবারের নুন বেশি হয়ে গেলে, আপনি আটার বল ছোট ছোট করে বানিয়ে নিন। এরপর সেগুলো রান্নার মধ্যে ফেলে দিন। দেখবেন অতিরিক্ত নুন আটা শুষে নেবে। এইভাবেই আপনি ডাল অথবা যে কোন ঝোল ধরনের রান্নাতে এই টোটকা কাজে লাগাতে পারেন।

৩) গ্রেভি বা কারি তৈরি করার সময় যদি অতিরিক্ত নুন পড়ে যায় তাহলে দুধ ব্যবহার করতে পারেন। এর জন্য ব্যবহার করবেন ফুল ফ্যাট দুধ। এছাড়াও দুধের বদল আপনি ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন।

৪) হাত ফসকে নুন পড়ে গেলে সেই খাবারে আপনি পেঁয়াজ মিশিয়ে দিতে পারেন। অথবা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। এতে খাবারের স্বাদ একদিকে যেমন বাড়বে। অপরদিকে খাবার নোনতা লাগবে না (Cooking Tips)।