ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বদলাতে পারবেন বোর্ডিং স্টেশন, জানুন প্রসেস

Published on:

Published on:

Indian Railways you can change the boarding station before catching the train
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে (Indian Railways)। পাশাপাশি বর্তমান সময়ে দাঁড়িয়েও নানা রকম পদক্ষেপ নেওয়ার কথা চলছে। আর এর মধ্যেই আরও একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। যেখানে আপনি বোর্ডিং করার 30 মিনিট আগে স্টেশন বদলাতে পারবেন সহজে। কিভাবে সম্ভব আজকে প্রতিবেদনে তা বিস্তারিত রইল।

ট্রেন ধরার আগে বোর্ডিং স্টেশন বদলাতে পারবেন, জানুন পদ্ধতি (Indian Railways)

কোথাও ঘুরতে গেলে কয়েক মাস আগে থেকেই আপনাকে ট্রেনের টিকিট কেটে বুকিং করে রাখতে হয়। তবে কখনো কখনো শেষ মুহূর্তে পরিকল্পনার বদল হয়। যেখানে যে স্টেশন থেকে টিকিট বুকিং করা হয়েছে হয়তো সেখান থেকে যাত্রা করা কোনো কারণে সম্ভব হয়ে যাচ্ছে না। এই পরিস্থিতিতে আগে যাত্রীদের নিজের আসন ছেড়ে দিতে হতো। তবে এবার থেকে রেল যাত্রীদের জন্য রয়েছে স্বস্তির খবর (Indian Railways)।

Indian Railways you can change the boarding station before catching the train

আরও পড়ুন: মুখে দিলেই মিলিয়ে যাবে মাটনের এই রেসিপিটি, অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলুন

কারণ এবার থেকে রেল যাত্রীরা ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। দক্ষিণ রেল এই নিয়ম ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর করেছে। দেখে নিন কিভাবে শেষ মুহূর্তে আপনি বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন।

বোর্ডিং স্টেশন পরিবর্তন করার প্রক্রিয়াটি হল:

প্রথমে ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে আপনার IRCTC অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর ‘My Account’-এ যান এবং ‘My Transactions’-এ ক্লিক করুন। এরপর ‘Booked Ticket History’-তে যান।

তারপর আপনার টিকিটটি সিলেক্ট করুন এবং ‘Change Boarding Point’-এ ক্লিক করুন। এবার লিস্ট থেকে আপনার স্টেশনটি বেছে নিন।এবার সিলেক্ট করার পর, ‘OK’-তে ক্লিক করুন। তারপর কনফার্মেশনের পর, স্ক্রিনে একটি পপ-আপ নোটিফিকেশন দেখা যাবে এবং রেজিস্টার্ড নম্বরে SMS-এর মাধ্যমেও তথ্য পাঠানো হবে।

অথবা যে সকল যাত্রী রেলওয়ে কাউন্টার থেকে টিকিট করেছেন তারা তাদের নিকটতম প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টারে গিয়ে তাদের বোডিং স্টেশন সহজেই পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি পিআরএস কাউন্টার হল একটি অনুমোদন কম্পিউটারাইজড রেলওয়ে কাউন্টার, যেখানে টিকিট বুকিং ও বাতিল পরিষেবা প্রদান করা হয়।

এছাড়াও এটি শুধুমাত্র তারাই করতে পারবেন যারা কনফার্ম অথবা আর এসি যাত্রী রয়েছেন। তবে খেয়াল রাখবেন প্রত্যেক জাতকে শুধুমাত্র একবার বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। এছাড়া চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রত্যুৎ হওয়ার আগেই এই বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে হবে। এই সময় পরে কোন পরিবর্তন হবে না (Indian Railways)।