বাংলা হান্ট ডেস্ক: মাছ পাতে পরলে বাঙালির দুপুরের খাওয়াটা একেবারে জমে যায়। তা সর্ষে দিয়ে হোক বা এমনি ভাজা এই কুচো মাছ দিয়ে এক থালা ভাত নিমেষে উঠে যায়। তবে এই মাছ কাটতে গেলে মা কাকিমা দের কালঘাম উঠে যায়। তবে আজকের প্রতিবেদনে রইল, কিভাবে আপনি সহজে নিমেষের মধ্যে একসঙ্গে অনেকটা কুচো কাঁচকি মাছ পরিষ্কার করে কেটে ফেলতে পারবেন সেই বিষয়ে তথ্য (Cooking Tips)।
কুচো কাঁচকি মাছ কাটবেন সহজে ৫ মিনিটেই বাছুন ঝটপট (Cooking Tips)
১) কাঁচকি মাছের ভিতর খুব ময়লা, গাছের পাতা, ঘাস থাকে। একটা বড় পাত্রে সব মাছগুলো একসঙ্গে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। দেখবেন ময়লা ও ঘাস-পাতা জলের উপরে ভেসে উঠেছে (Cooking Tips)।
২)চাল ধোয়া জলে কাঁচকি মাছ ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে মাছের আঁশ ও গন্ধ দূর হয় এবং মাছের গায়ে লেগে থাকা ময়লা সহজেই নরম হয়ে বেরিয়ে আসে।

আরও পড়ুন: রেস্তোঁরার পর এবার ওষুধের দোকানে অভিযান! কলকাতায় একাধিক জায়গায় তল্লাশি
৩)ঝুড়ির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রের গায়ে মাছ হালকা হাতে ঘষা দিন, সব আঁশ, মাছের গায়ের ময়লা বেরিয়ে আসবে।
৪) মাছ ধোয়ার আগে অল্প নুন ও লেবুর রস মাখিয়ে কাঁচকি মাছ ২ মিনিট রেখে দিন। এরপর হালকা হাতে মাছ জলে ধুয়ে নিন। মাছের নোংরা, ময়লা, পিচ্ছিল ভাব ও আঁশটে গন্ধ দূর হবে (Cooking Tips)।













