মাছের আঁশটে গন্ধে বিরক্ত? খাওয়ার আগে জানুন এই সহজ কৌশল

Published on:

Published on:

Cooking Tips eating fish smells bad this one trick will solve it
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। কিন্তু মাছ খেতে গেলে যদি আঁশটে গন্ধ লাগে তাহলে বহু মানুষের সেই মাছ খাবার ইচ্ছে একেবারে চলে যায়। পাশাপাশি অনেকেরই আশঁটে ভাব গন্ধের জন্য বমি বমি ভাব হয়ে দাঁড়ায়। এবার আপনিও যদি এইরকম সমস্যার সম্মুখীন হন, তাহলে ঘরোয়া কিছু উপায় মাছের আঁশটে ভাব দূর করুন সহজ পদ্ধতিতে। জেনে নিন সেই পদ্ধতি গুলো (Cooking Tips)।

মাছ খেলেই বাজে গন্ধ? এই এক ট্রিকেই মিলবে সমাধান (Cooking Tips)

১) মাছ যদি অনেকক্ষণ ফ্রিজে সংরক্ষণ করা থাকে, তাহলে তার স্বাভাবিক গন্ধ তীব্র হয়ে যায়।

২) মাছের গায়ে থাকা স্কেল বা রক্ত জমে থাকলে সেটি আঁশটে গন্ধের মূল কারণ হতে পারে।

৩) মাছ ধোয়ার সময় ঠিকঠাক ভাবে মাছ না ধুলে গায়ে থাকা প্রাকৃতিক তেল থেকে গন্ধ ছড়াতে পারে (Cooking Tips)।

Cooking Tips eating fish smells bad this one trick will solve it

আরও পড়ুন: অমৃত ভারত এক্সপ্রেস কেন আলাদা? জেনে নিন গতি, কোচ ও ভাড়ার খুঁটিনাটি তথ্য

আঁশটে গন্ধ দূর করার ঘরোয়া উপায় জানুন:

মাছ কাটার পর লেবুর রস মেখে ১৫-২০ মিনিট রেখে দিন। লেবুর টক অম্লীয় উপাদান গন্ধ দূর করতে সাহায্য করে। অথবা রান্নার আগে ১-২ চামচ সরষের পেস্ট বা টক দই মেখে ২০ মিনিট রেখে দিলে গন্ধ অনেকটা কমে যায়।

এছাড়াও মাছ কাটার পর অল্প লবণ ও হলুদ মেখে রেখে দিন। এটি প্রাকৃতিক জীবাণুনাশক এবং গন্ধনাশক হিসেবে কাজ করে। পাশাপাশি মাছ ধোয়ার সময় ১ চা চামচ সাদা ভিনেগার বা অ্যাপল সাইডার ভিনেগার ব্যবহার করুন। এটি গন্ধ দূর করার পাশাপাশি ব্যাকটেরিয়া নাশে সহায়তা করে (Cooking Tips)।